রানার ডেস্ক : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিধান্ত নেওয়া হলো, পেগাসাস ( Pegasus ) কাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। আজ ক্যাবিনেট বৈঠক শেষে, মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, দুই অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে তদন্ত কমিশন গঠনের সিধান্ত হয়েছে। দুজনের একজন হলেন সুপ্রিমকোর্টের প্রাক্তণ বিচারপতি এম বি লকুর ( M b Lokur ) এবং অন্যজন হলেন ক্যালকাটা হাইকোর্টের প্রাক্তণ প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ( Jyotirmay Bhattacharya )। দুই বিচারপতিকেই অনুরোধ করা হয়েছে দ্রুত কমিশনের কাজ শুরু করার জন্য।
মুখ্যমন্ত্রী আজ অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার তাঁর ফোন যেমন ট্যাপ করছে তেমনি এই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ন নেতা মন্ত্রী সহ, দেশের অসংখ্য নেতা, আমলা, সাংবাদিকের ফোন হ্যাক করে চলেছে। মমতা ( Mamata Banerjee ) বলেন, তিনি আশা করেছিলেন, সংসদ অধিবেশন চলাকালীন বিরোধীদের দাবি মেনে অভিযোগের কিনারা করতে তদন্তের নির্দেশ দেবে। কেন্দ্র সরকারের ( Central Govt ) কোনও হেলদোল নেই দেখে বাধ্য হয়ে তিনি তদন্তের সিধান্ত নিলেন।
আজ রাতেই দিল্লি ( Delhi ) যাচ্ছেন মমতা ব্যানার্জি। তার আগে পেগাসাস ( Pegasus ) নিয়ে তার এই তদন্তের সিধান্ত রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারন, রাজ্যের তৈরি প্রাক্তন বিচারপতিদের নিয়ে গঠিত কমিশনের তদন্তের হাত দিল্লি পর্যন্ত পৌঁছনোর ক্ষমতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। এছাড়াও এই কমিশনের সঙ্গে দিল্লি সহযোগিতা করতে বাধ্য কিনা তাও এখন আলোচনার বিষয়।
তবে এবিষয়ে সকলেই একমত, রাজনৈতিক তাৎপর্য তৈরি করবে এই সিদ্ধান্ত। বিজেপি নেতৃত্বের দাবি, মমতা নিজের রাজ্যে ফোন ট্যাপিংয়ের যে বিস্তৃত জাল তৈরি করেছেন, যার ভয়ে নেতা-মন্ত্রী-আমলারা ভয়ে তথষ্ঠ হয়ে থাকেন, তার প্রকৃত চিত্রটা আগে সামনে আসা জরুরি।
