রাজ্যপালকে ছাড়াই বাজেট অধিবেশন? রাস্তা বন্ধ করে দিল রাজভবন

|

বিধানসভা স্থগিত করলেন রাজ্যপাল। এবছর জানুয়ারিতে দুদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল, সেই অধিবেশন স্থগিত না করে অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি করে রাখা হয়েছিল। রাজ্যপাল সেটা স্থগিত করে দিলেন। ফলে আবার অধিবেশন শুরু করতে হলে, এবার রাজ্যপালকেই সেই অধিবেশন আহ্বান করতে হবে।
গত বছর ফেব্রুয়ারিতে বিধানসভায় বাজেট ( Vote on Account কিংবা অন্তর্বর্তী বাজেট) পাশ হয়েছিল। কারন সামনেই ছিল বিধানসভা ভোট। সেই অধিবেশন বসেছিল রাজ্যপালকে ছাড়াই। নিয়ম অনুযায়ী বাজেট অধিবেশন আহ্বান করেন রাজ্যপাল। উদ্বোধনী ভাষণও দেন তিনি।


গত বছরের এই নজিরবিহীন ঘটনা নিয়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক হয়েছে। স্পিকার জানিয়েছিলেন, বিধানসভায় সর্বশেষ যে অধিবেশন বসেছিল সেটা অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি ছিল ( sine die) কিন্তু অধিবেশন স্থগিত করা ( prorogue) হয়নি। ফলে নতুন করে রাজ্যপালকে দিয়ে অধিবেশন ডাকার প্রয়োজন হয়নি।


রাজ্যপালের দাবি, একটি অধিবেশন থেকে আর একটি অধিবেশনে যেতে হলে আগের অধিবেশন স্থগিত (prorogue)করতে হয়। আবার সামনেই কড়া নাড়ছে বাজেট অধিবেশন। অথচ গত মাসের শেষ সপ্তাহে যে স্বল্পকালীন বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল, সেটা এখনও prorogue করা হয়নি। অনির্দিষ্টকালের জন্য মুলতুবি রাখা হয়েছে। স্পিকার চাইলে সেই অধিবেশন ডেকেই গত বারের মতো বাজেট পাশের সুযোগ দিতে পারেন। এই অবস্থায়, বাজেট অধিবেশনের আগে রাজ্যপাল গত মাসে ডাকা বিশেষ অধিবেশন prorougue করে দিলেন। এবার অধিবেশন বসাতে হলে রাজ্যপালকেই ডাকতে হবে। ফলে গত বছরের মতো রাজ্যপালকে ছাড়াই বাজেট অধিবেশনের সম্ভাবনা বিনষ্ট করে দিলেন রাজ্যপাল।

আরও পড়ুন