BIG BREAKING: নতুন বছরে বড় খবর, করোনা বধে এমাসেই ওষুধের ছাড়পত্র

|

নতুন বছরের গোড়াতেই সবচেয়ে বড় চমক হতে চলেছে Molnupiravir( মলনুপিরাভির)। করোনাকে প্রতিহত করতে এতদিন ধরে টিকাকে হাতিয়ার করে লড়াই চালিয়ে এসেছে বিশ্বের মানুষ। এবার এলো খাবার ওষুধ। বিশ্বের প্রথম সারির বেশ কয়েকটি সংস্থা ওষুধ প্রস্তুত করলেও এখনো পর্যন্ত কোথাও বাণিজ্যিকভাবে ব্যাপকহারে তার ব্যবহার শুরু হয়নি। ওষুধের পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ হবার পর এখন সেটা অনুমোদনের অপেক্ষায়। ভারতে ইতিমধ্যে এ ওষুধ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছে ফাইজার কোম্পানি।

ভারতের সাবজেক্ট এক্সপার্ট কমিটির তরফ থেকে ফাইজার-এর কাছে বেশ কিছু রিপোর্ট চাওয়া হয়েছে। বলা হয়েছে, এই ওষুধ ডায়াবেটিসের মতো জটিল অসুখ যাদের আছে, তাদের ক্ষেত্রে কী ভূমিকা নেয়, সেই সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সূত্রের খবর রিপোর্ট জমা পড়েছে এবং সেটা খতিয়ে দেখার কাজও প্রায় শেষ। এখন শুধু অনুমোদনের অপেক্ষায়।

ইতিমধ্যে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ ভারতের মতই তথ্য খতিয়ে দেখার কাজ চালাচ্ছে। যদিও অন্য আরেকটি সংস্থা ব্রিটেনে তাদের রিপোর্ট জমা দেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে যাবতীয় রিপোর্ট খতিয়ে দেখেই বৃটেনের মেডিসিন এন্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটেড এজেন্সি সেদেশে ওষুধের অনুমোদন দিয়ে দিয়েছে । ফলে ইতিমধ্যে ব্রিটেনে সেই ওষুধ ব্যবহারের তোড়জোড় শুরু হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ওমিক্রনে প্রথম আক্রান্ত দক্ষিণ আফ্রিকায় ওষুধের পরীক্ষা-নিরীক্ষা প্রায় শেষ পর্যায়ে।

সেখানকার চিকিৎসকরা জানাচ্ছেন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাদের অবস্থা গুরুতর হয়ে গিয়েছিল, এই ওষুধ ব্যবহারের পরে দেখা গেল ৫০% ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। তবে ভারতে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। ভারতের বাজারে কবে আসতে চলেছে ওষুধ? ভারতীয় চিকিৎসকরা জানাচ্ছেন, মাত্র কয়েক মাসের অপেক্ষা। এন্টিভাইরাল মেডিসিন হাতে পেলে করোনাকে কাবু করা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছেন চিকিৎসকরা।

আরও পড়ুন