রানার প্রতিবেদন : বলিউডের সুপারহট মন্দাকিনীর ( Mandakini ) সঙ্গে কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের ( Dawood Ibrahim ) সম্পর্কের কথা নিয়ে একসময় সারা দুনিয়ায় ঝড় বয়ে গিয়েছিল। এই সম্পর্কের জন্য নিজের ভাবমূর্তি খারাপ করে ফেলেছিলেন এই সুন্দরী। তাঁকে ঘিরে আজও নানান গুজব ভেসে বেড়ায়। কারও কথায় তিনি নাকি ওষুধের ব্যবসা করছেন। আবার কারোর কথায় তিনি তিব্বতে যোগব্যায়াম শেখান। মন্দাকিনী এক বৌদ্ধ চিকিৎসককে বিয়ে করেছেন এবং তিনি দালাই লামার ( Dalai Lama ) অনুসারী, এমন অদ্ভুত সব তথ্যও জানা গেছে।
১৯৮৫ সালে মুক্তি পাওয়া রাজ কাপুরের ( Raj Kapoor ) ‘রাম তেরি গঙ্গা মইলি’ ( Ram Teri Ganga Maili ) ছবির একটি গানের দৃশ্যে ঝরনার জলে ফিনফিনে সাদা শাড়ি পরা মন্দাকিনী তোলপাড় করেছিলেন কোটি পুরুষের হৃদয়ে। সেই শাড়ি এতই ভিজে ছিল যে মন্দাকিনীর স্তনযুগল উদ্ভাসিত হয়ে উঠেছিল। ভারতীয় সিনেমার ইতিহাসে সুপার হট দৃশ্য হয়ে থেকে গেছে সেই দৃশ্যটি। রাজ কাপুর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা মইলি’ মুভিটির মধ্য দিয়েই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন মন্দাকিনী ( Mandakini )।
প্রথম ছবির মাধ্যমেই সমালোচকদের প্রশংসা ও দর্শকদের হৃদয় জায়গা করে নিয়েছিলেন তিনি। ‘রাম তেরি গঙ্গা মইলি’র পর হাতে গোনা কয়েকটি ছবিতেই দেখা গিয়েছিল মন্দাকিনীকে। সেসব ছবিতেও সেক্স ডল ছিলেন তিনি। অভিনয় করেছিলেন একাধিক বাংলা ছবিতেও। তবে দীর্ঘদিন ধরেই লাইম লাইটের আড়ালে রয়েছেন এই তারকা। সবশেষ ২০০২ সালে ‘সে আমার প্রেম’ ছবিতে দেখা গেছে তাঁকে।
সাম্প্রতিক খবর হলো, বলিউডে কামব্যাক করতে চলেছেন মন্দাকিনী। ইতিমধ্যেই নাকি চিত্রনাট্য পড়া শুরু করে দিয়েছেন তিনি। বিভিন্ন পরিচালক-প্রযোজকদের সঙ্গে বসে আলোচনা-বৈঠকও সারছেন। বেশ কিছু হিন্দি সিরিয়ালের প্রস্তাবও তাঁর কাছে গেছে। তবে সেসব অফার ফিরিয়ে দিয়েছেন তিনি। মন্দাকিনীর ইচ্ছে বড়পর্দাতেই কামব্যাক করতে চান তিনি। সঙ্গে চুটিয়ে কাজ করতে চান ওয়েব সিরিজেও। দীর্ঘ ১৯ বছর পর আবার পর্দায় ফিরছেন মন্দাকিনী। এখন দেখার এই গুজবের সত্যতা কতখানি।
