ডেল্টা ঠেকাতে দুটো ডোজ যথেষ্ট নয়, এসে গেল তৃতীয় টিকা

|

রানার প্রতিবেদন : ডেল্টা প্রজাতির করোনাভাইরাসের দাপট এতটাই যে দুটো টিকা নিয়েও তার মোকাবিলা করা সম্ভব নাও হতে পারে। কারণ ডেল্টা প্রজাতির ভাইরাসকে ( Delta Variant Virus ) ঠেকানোর জন্য শরীরে যে প্রতিরোধ ব্যবস্থা দরকার সেটা যথেষ্ট পরিমাণে গড়ে উঠছে না। সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। বিশ্বের বিভিন্ন দেশে একারণেই তৃতীয় টিকা নিয়ে কাজ শুরু হয়েছে।

সুইডেন ( Sweden ) ইতিমধ্যেই সমীক্ষা করে দেখেছে একটি বড় সংখ্যক মানুষের দেহে দুটি টিকা প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। তাদের ক্ষেত্রে খুব দ্রুত তৃতীয় টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুইডেনের রাষ্ট্রীয় মহামারী প্রতিরোধ বোর্ডের প্রধান বিজ্ঞানী এন্ডার্স টেগনেল ( Anders Tegnell ) জানিয়েছেন, তৃতীয় কোভিড ভ্যাকসিন ( Third Covid Vaccine ) প্রয়োগ এর বিষয়টি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

ইজরায়েলের চিকিৎসাবিজ্ঞানীরা ( Israeli Medical Scientist ) সমীক্ষা করে দেখেছেন দুটো টিকা নেওয়ার পরে ৬০ শতাংশ মানুষের দেহে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হয়েছে। যারা দুটো টিকা নিয়েছেন তাদের ১০০ জনের মধ্যে, ৪০ জনের দেহের এন্টিবডি সন্তোষজনক নয়। এই ৪০ জন ডেল্টা ভেরিয়েন্ট ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হতে পারেন।

বিজ্ঞানীরা একই সঙ্গে এটাও বলেছেন, দুটো টিকা নেওয়ার পর যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে তার সাহায্যে আক্রান্ত মানুষরা যথেষ্ট লড়াই করতে পারছেন, যে লড়াই স্বস্তিদায়ক। চিকিৎসা বিজ্ঞানীদের কথায় যারা টিকা নিয়েছেন সেইসব লোকেরাও ভাইরাস বহনে সক্ষম।

ইসরাইল সরকার এখন খতিয়ে দেখছে তাদের দেশের সমস্ত মানুষকে তৃতীয় ডোজ দেবে কিনা। বিষয়টি আপাতত তাদের বিবেচনাধীন। বিশ্বের বেশ কয়েকটি দেশ এখন তাদের নাগরিকদের করোনার বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে তৃতীয় ডোজের বিষয়টি গভীরভাবে ভাবনা চিন্তা করছে।

আরও পড়ুন