এমনভাবে জীবন কাটান যাতে যৌন জীবন লন্ডভন্ড হয়ে না যায়

|

রানার প্রতিবেদন : একটা বয়স পর্যন্ত লোহা খেয়ে হজম করা যায়, কিন্তু তারপর ? জল খেলেও হজম হয় না। কেন জানেন ? যারা ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটবেই। আপনি যেটা করবেন সেটাই সুদে আসলে ফেরত পাবেন। সংযমী জীবন হচ্ছে সুস্থ থাকার মূল চাবি কাঠি। একবার যদি অসময়ে আপনার যৌন ক্ষমতায় টান পরে তাহলে জীবনটাই লন্ডভণ্ড হয়ে যেতে পারে।

জীবন জুড়ে নেমে আসতে পারে বিষাদ। সুতরাং এখন থেকেই সতর্ক হোন যাতে একটা সুন্দর সুস্থ যৌন জীবন কাটাতে পারেন। তাই উদাসীন হবেন না ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যৎ নিয়ে ভাবতেই হবে আপনাকে কিন্তু কখনোই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ হবেন না। যদি দুশ্চিন্তা একবার আপনার মগজে বাসা বাঁধতে পারে তবে সব শেষ। ভাবুন এবং পরিকল্পনা করে চলুন। কিন্তু কখনোই দুশ্চিন্তা নয়।

যেটা আপনার হাতের বাইরে সেটা নিয়ে অন্তত ভাবনা বন্ধ করুন। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, ভারতীয় পুরুষদের যৌন ক্ষমতা ক্রমশ কমছে। আগে ৫০ বছর পার করেও সিংহভাগ মানুষই স্বাভাবিক যৌন জীবন কাটাতে পারতেন। এখন সেটা কার্যত ভাবনারও বাইরে। সমীক্ষা বলছে, ভারতে ৪০ বছর বয়স হলেই পুরুষদের যৌন ক্ষমতা হ্রাস পাচ্ছে। প্রতি তিন জনের মধ্যে একজনের অবস্থা প্রকট হচ্ছে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

ডাক্তাররা বলেন, ৪০ পার হলেই মাথাচাড়া দিচ্ছে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি সিনড্রোম (Testosterone Deficiency Syndrome)। এই উপসর্গ মানে লিবিডো কমতে শুরু করে। এই লিবিডোই পুরুষের যৌন ইচ্ছাকে জাগ্রত করে। ডাক্তাররা বলছেন, পরীক্ষা করে দেখা গেছে, লিবিডো কমার পেছনে বেশ কয়েকটি কারন কাজ করে। এর অন্যতম হলো ভিটামিন ডি’র অভাব। এছাড়া অল্প বয়সে ডায়াবেটিসের শিকার হওয়া এবং ফুসফুস এবং হার্টের সমস্যা মাথাচাড়া দেওয়া।

সমীক্ষা বলছে, এই সমস্যা গুলি দেখা দিচ্ছে বেশ কয়েকটি কারণে। বেশি মদ পান, সিগারেট খাওয়া যেমন ভয়ঙ্কর ভাবে ক্ষতি করে তেমনি গাজা বা ড্রাগসের মত নেশা যৌন ক্ষমতার সলিল সমাধি ঘটিয়ে দেয়। এছাড়া বেশি রাত করে ঘুমোতে যাওয়া এবং বেলা অবধি বিছানায় পরে থাকা জীবনের স্বাভাবিক ছন্দকে নষ্ট করে দেয়। কাজের চাপ এবং উদ্বেগ প্রচন্ড ক্ষতিকারক সুস্থ জীবনের জন্য।

মুখে বললেই যে উদ্বেগহীন জীবন কাটানো যায় তা নয়। পরিস্থিতি অনেককেই বাধ্য করে মানসিক চাপ নিতে। এক্ষেত্রে নিজের সঙ্গে কথা বলুন। ঠিক করুন কোনটা নিয়ে আমি ভাবছি বা দুশ্চিন্তা করছি। সেটা সমাধান করার ক্ষমতা কি আমার আছে? যদি থাকে তবে কিভাবে? কি কি আমি করতে পারি? কি কি আমি করতে পারি না? যা করতে পারবেন, যন্ত্রের মত সেটা করতে লেগে পড়ুন।

আর যেটা পারবে না , সেটা মন থেকে মুছে ফেলুন। আজ থেকেই এর অভ্যাসটা শুরু করুন। মনে রাখবেন প্রতিদিন নিয়ম করে ব্যায়াম আর শরীরকে প্রয়োজনীয় বিশ্রাম, সুস্থ যৌন জীবনের প্রাথমিক শর্ত।

আরও পড়ুন