জীবনের সারফেসে নতুন পার্টনারশিপ লিয়ান্ডারের

|

#লিয়েন্ডার_পেজ : টেনিস জীবনে ইতি টেনে দিয়ে নতুন জীবন শুরু করতে চলেছেন ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজ ( Leander Pais )। রিয়া পিল্লাইয়ের ( Rhea Pillai ) সঙ্গে সম্পর্ক চুকেবুকে যাওয়ার পর তার জীবনে এসেছে নতুন নারী। ৪১ বছরের কিম শর্মা ( Kim Sharma ), এখন তার ছায়া সঙ্গী । হামেশাই দুজনকে দেখা যাচ্ছে জনসমক্ষে। সদ্য একটি পোস্টে তৈরি হয়েছে জল্পনা। গোয়ায় এখন ঘুরতে গেছেন কিম ও লিয়েন্ডার।

ছবিতে দেখা যাচ্ছে পেছন থেকে কিমকে জড়িয়ে আছেন লিয়েন্ডার।সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। দিন কয়েক আগেই আরো একটি ছবি পোস্ট করেছিলেন কিম। একটি রেস্টুরেন্টে লিয়েন্ডারের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে বসে আছেন তিনি। লিয়েন্ডার একসময় লিভ ইন করতেন মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে। ২০১৪ সালের পর তাদের বিচ্ছেদ হয়ে যায়।

তারপর লিয়েন্ডারের জীবনে কোন নারীর কাহিনী উঠে আসেনি জনসমক্ষে। টেনিসে আকণ্ঠ ডুবে ছিলেন তিনি।সম্প্রতি নিজের প্রিয় জগৎ থেকে সরে এসেছেন। এখন হয়তো সন্ধানে রয়েছেন নতুন এক জীবনের, যার সঙ্গী হতে চলেছেন কিম শর্মা। ২০০০ সালে “মূহব্বতে” ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আত্মপ্রকাশ কিমের। তিনিও মূলত মডেল । বেশ কিছু নামকরা বিজ্ঞাপনে কাজ করেছেন।

এরপর অনেকগুলো ছবিতে তাকে দেখা গেলেও নায়িকা হিসেবে বড়োসড়ো কোন প্রতিষ্ঠা তিনি পাননি। কিমের সঙ্গে ঘর বাঁধবেন লিয়েন্ডার? এই প্রশ্ন এখন লিয়েন্ডারের ভক্তকুলের মধ্যে। লিয়েন্ডার বলিউডেও প্রতিষ্ঠা পেতে চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা তার জগত নয় বুঝে সরেও আসেন তিনি।

এখন শোনা যাচ্ছে অলিম্পিকে অংশ নিতে পারেন। এনিয়ে জল্পনা হলেও সেটা কতটা সত্যি এখনো নিশ্চিত নয়। আনুষ্ঠানিকভাবে লিয়েন্ডার টেনিস থেকে সরে এসেছেন। হয়তো পা বাড়াচ্ছেন সংসারের দিকে, নতুন জীবনের নয়া পার্টনারের নাম হয়ত কিম শর্মা।

আরও পড়ুন