পর্নকাণ্ড : বোমা ফাটালেন শ্রুতি

|

রানার প্রতিবেদন : রাজ কুন্দ্রার বিরুদ্ধে বোমা ফাটালেন নবাগতা অভিনেত্রী শ্রুতি গেরা ( Shruti Gera )। কুন্দ্রার পর্নঅ্যাপের ভিডিওয় অভিনয়ের জন্য কুপ্রস্তাব দেওয়া হয়েছিলো তাঁকেও। যদিও তাঁকে বলা হয়েছিলো, একটি ওয়েব সিরিজের জন্য শ্রুতিকে অভিনয় করতে হবে। কিন্তু শ্রুতি সেই প্রস্তাবে রাজি হননি। পর্নকাণ্ডে রাজের গ্রেফতারির পর সেই খারাপ অভিজ্ঞতার কথা জনসমক্ষে প্রকাশ করলেন তিনি।

তিনি বলেন, ‘কুন্দ্রার পর্নজগৎ থেকে নিজেকে যে শেষমেশ নিরাপদ রাখতে পেরেছি এটাই আমার সৌভাগ্য। আমিও শিকার হতে হতে বেঁচে গেছি।’ শ্রুতি জানান, একাধিক কাস্টিং ডিরেক্টরেরকাছ থেকে ফোন এসেছিলো শ্রুতির কাছে। বলা হয়েছিলো, এবার ডিজিটাল দুনিয়ায় মানে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন রাজ কুন্দ্রা ( Raj Kundra )। তাঁর সঙ্গেও শ্রুতির আলাপ করিয়ে দেওয়া হবে।

কিন্তু খারাপ কিছুর গন্ধ পেয়ে তৎক্ষণাৎ সেই প্রস্তাব ফিরিয়ে দেন শ্রুতি। রাজের গ্রেফতারির পর এক সাক্ষাৎকারে এসব জানিয়েছেন শ্রুতি। বলিউড ও টেলিদুনিয়ায় কাজ করার অভিজ্ঞতা যে অত্যন্ত খারাপ, সেসব জানালেন শ্রুতি। তাঁর বক্তব্য, ‘আমরা সবাই জানতাম রাজ কুন্দ্রার বিশাল নামডাক। অনেক বড় ব্যাবসা। কিন্তু দেখুন, তিনি আসলে পর্ন বানাতেন!’ বলিউডে নবাগত-নবাগতা ও পরিশ্রমী অভিনেতা-অভিনেত্রীদের হামেশাই এই ধরনের অবমাননাকর ঘটনার সম্মুখীন হতে হয় বলে দাবি করেছেন শ্রুতি।

শ্রুতি জানিয়েছেন, ‘জোরজব্রদস্তি নেশা করিয়ে তাঁদের অজান্তেই আপত্তিকর ও নোংরা ভিডিও তুলে তার পর এই ধরনের পর্ন বা যৌন উদ্দীপক ছবিতে কাজ করানোর জন্য দিনের পর দিন ব্ল্যাকমেল করা হয়।‘ তাঁর মতে, বলিউডে এটা খুবই সাধারণ ঘটনা। যত্রতত্র যখনতখন দেখা যায় এই নোংরা কর্মকাণ্ড।’ যারা তারকা, তাঁদের কোনও অডিশন নেওয়া হয় না।

মুখ্য চরিত্রে কে বা কারা অভিনয় করবেন, সেটা আগে থেকেই স্থির করা থাকে। সমস্ত সমস্যা বাধাবিপত্তির সম্মুখীন হতে হয় ছোট শিল্পীদের অথবা নবাগতদের। শ্রুতি জানান, শুধু মেয়ে নয়, ছেলেদেরও এমন ভিডিওর জন্য ব্ল্যাকমেল করা হয়। তাঁদের দেয়ালে পিঠ ঠেকে যায়, আর কোনো পথ খোলা থাকে না।

আরও পড়ুন