ব্লুফিল্ম বানানোর অভিযোগ, গ্রেফতার শিল্পা শেঠীর স্বামী রাজ

|

রানার প্রতিবেদন : ব্লু ফিল্ম বা পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেপ্তার হলেন শিল্পা শেঠির ( Shilpa Shetty ) স্বামী রাজ কুন্দ্রা ( Raj Kundra )। মুম্বাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ বছর ফেব্রুয়ারি মাসে পর্ন ছবি ( Porn Film ) তৈরির একটি চক্রের হদিশ পায় তারা। অ্যাপসের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সেই ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছিল। সেই অনুযায়ী পুলিশ এফআইআর দায়ের করে, শুরু হয় তদন্ত।

সেই তদন্তের হাত ধরেই শেষ পর্যন্ত উঠে এলো রাজ কুন্দ্রার ( Raj Kundra ) নাম। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নীলছবি তৈরির চক্রের মূল পান্ডার নাম রাজ কুন্দ্রা। তাদের অভিযোগ রাজ কুন্দ্রার নেতৃত্বে নীল ছবি তৈরি চক্র দীর্ঘদিন ধরেই কাজ চালিয়ে আসছিল। পুলিশের নজর পড়ার পরেই বিষয়টি তদন্ত শুরু হয়। কোটিপতি রাজ কুন্দ্রা বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী। রাজ কুন্দ্রা এটা দ্বিতীয় বিয়ে।

শুধু ভারতবর্ষে নয় লন্ডনেও ব্যবসা রয়েছে তার। কোটি কোটি টাকার মালিক রাজ কুন্দ্রার এ ধরনের ব্যবসায় জড়িয়ে পড়ার খবরে বিস্মিত গোটা বলিউড। অবাক বাণিজ্য মহলও। সোমবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে কুন্দ্রাকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। পুলিশের দাবি, কুন্দ্রার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণপত্র হাতে আসার পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন