মার্কিন সামরিক বাহিনীর চমক, বিশ্বকে তাক লাগাচ্ছে যন্ত্রকুকুর

|

রানার প্রতিবেদন : সামরিক ক্ষেত্ৰে বিশ্বের অন্যতম শীৰ্ষস্থানীয় রাষ্ট্ৰ মাৰ্কিন যুক্তরাষ্ট্ৰ ( USA ) তাদের সামরিক বাহিনীতে সংযোজন করেছে বিগডগ ( Bigdog ) নামের এক অত্যাধুনিক রোবট ( Robot )। বোসটন ডাইনামিকসের নিৰ্মিত এই প্রকল্পে আরও যুক্ত হয়েছে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি, হাৰ্ভাৰ্ড বিশ্ববিদ্যালয়ের কনকৰ্ড ফিল্ড স্টেশন। এই প্রকল্পে অৰ্থ বিনিয়োগ করেছে ডিফেন্স অ্যাডভান্সড রিসাৰ্চ প্রজেক্ট এজেন্সির (ডাৰ্পা) টেকটিক্যাল টেকনোলজি অফিস।

বিগডগ ( Bigdog ) প্রজেক্টের মূল লক্ষ্য ছিল এমন ধরনের রোবট তৈরি করা যা এমন সব জায়গায় যেতে সক্ষম যেখানে মানুষ এবং প্রাণীরা সহজে যেতে পারে না। নবনিৰ্মিত এই রোবটটি হাঁটতে, দৌড়াতে, লাফাতে এবং ভারী মালপত্ৰ বহন করতে সক্ষম। সাধারণ একজন সৈনিকের পক্ষে যা বহন করা সম্ভব নয়, সেক্ষেত্ৰে এ ধরনের রোবট অনায়াসে তা করতে পারে।

যেসব স্থানে সৈনিকেরা যেতে পারেন না বা ঝুঁকি থাকে, সেক্ষেত্ৰে একটি হাইড্ৰোলিক অ্যাকচুয়েশন সিসটেম দ্বারা নিৰ্মিত বিগডগ পরিচালিত হচ্ছে এক সিলিণ্ডার বিশিষ্ট একটি টু স্ট্রোক ১৫-এইচপি ইঞ্জিন দ্বারা। এর রোটেশন পার মিনিট ( আরপিএম ) ৯০০০-এর বেশি। ইঞ্জিনটি একটি হাইড্ৰোলিক পাম্প চালায়, যা এর হাইড্ৰোলিক পায়ের সঙ্গে যুক্ত। বিগডগের এগিয়ে যাওয়ার বিষয়টি চারটি পায়ের সঙ্গে সংযুক্ত যা প্রস্তুত করা হয়েছে চারটি লো-ফ্ৰিকশন হাইড্ৰোলিক সিলিণ্ডার দ্বারা।

প্রতিটি পায়ে চারটি অ্যাকুয়েটর রয়েছে। এর মধ্যে দুটি থাইয়ের সন্ধিক্ষণে, একটি হাঁটুতে এবং অন্যটি গোড়ালির সংযোগস্থলে রয়েছে। অৰ্থাৎ ৰþছটি অ্যাকুয়েটর রয়েছে যার তিটিতে একটি হাইড্ৰোলিক সিলিণ্ডার, সারভোভালভ, পজিশন সেন্সর এবং ফোৰ্স সেন্সর রয়েছে। অত্যাধুনিক এই রোবটটির নড়াচড়ার জন্য প্রাণীসদৃশ চারটি পায়ে ধাক্কা সামলাতে রয়েছে শকঅ্যাবজৰ্ব সিসটেম। আকৃতিতে ছোট আকারের গাধার মতো ৩ ফুট (০.৯১ মিটার) লম্বা এবং ২.৫ ফুট (০.৭৬ মিটার) উচ্চতার রোবটটির ওজন ২৪০ পাউণ্ড বা ১১০ কেজি।

কম্পিউটার সেন্সর এর নিয়ন্ত্ৰণ, ভারসাম্য, পরিচালনা করে থাকে। নিৰ্মাতারা রোবটটির পায়ে এবং পৃষ্ঠতলেও সেন্সর সংযুক্ত করেছেন। প্রায় ৫০টি সেন্সর আছে বিগডগের মধ্যে। এগুলো শরীর ও অঙ্গের নড়াচড়া করার বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে। ইঞ্জিনের গতি, তাপমাত্ৰা এবং হাইড্ৰোলিক প্রসারের বিষয়গুলোর সঙ্গে রোবটের অভ্যন্তরের ইজিনের সামঞ্জস্য বজায় রাখে। অন্য সেন্সরগুলো এর অভ্যন্তরীণ বিষয়গুলো, যেমন হাইড্ৰোলিক প্রেসার, তাপমাত্ৰা, ইঞ্জিন ব্যবস্থা, ব্যাটারি চাৰ্জ এবং অন্যান্য বিষয় পৰ্যবেক্ষণ করে।

রোবটটির বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে আরও রয়েছে লেসার গিরোসকপ এবং স্টিরিও ভিশন প্রযুক্তি। একটি পরীক্ষায় দেখা গেছে, বিগডগ ঘণ্টায় ৪ মাইল বেগে দৌড়াতে পারে, ৩৫ ডিগ্রি কোণ বেয়ে উঠতে পারে এবং ৩৪০ পাউণ্ড বা ১৫৫ কেজি মাল বহনে সক্ষম। রোবটটি তুষারখণ্ডের ওপর চলাফেরা করতে এবং পাশ দিয়ে কেউ লাথি মারার পরও এটি ভারসাম্য ধরে রাখতে সক্ষম।

সম্প্ৰতি বিগডগ ( Bigdog ) ২৪ ঘণ্টায় ৪০০ পাউণ্ড বা ১৮১ কেজি মালপত্ৰ নিয়ে ২০ মাইল পাড়ি দিয়েছে কোনও ধরনের বাড়তি জ্বালানি সরবরাহ ছাড়াই। সামনের দিনগুলোতে আরও বেশকিছু বৈশিষ্ট্য যুক্ত হবে। যুদ্ধক্ষেত্ৰে এবং অন্যান্য প্রয়োজনীয় বিভিন্ন সময়ে বিগডগ প্রয়োজনীয় সহায়তা দেবে এবং সেই সঙ্গে নিশ্চিতভাবেই কমিয়ে আনবে যুদ্ধক্ষেত্ৰে সেনা জওয়ানদের অবধারিত প্রাণহানির আশঙ্কা।

আরও পড়ুন