রানার প্রতিবেদন: একসময় কলকাতাকে বলা হত দুঃস্বপ্নের নগরী। সেসব আজ অতীত। বর্তমানে কলকাতাই দেশের মধ্যে সেরা। দিল্লি ,মুম্বাই ব্যাংগালোর, চেন্নাই সহ সমস্ত মহানগরীকে পেছনে ফেলে কলকাতাই দেশের মধ্যে এক নম্বর । দুঃস্বপ্নে শহর পরিণত হয়েছে স্বপ্নের নগরী হিসেবে। কলকাতা পুর ভোটের প্রচারে আজ এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুলবাগানে আয়োজিত জনসভায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করতে গিয়ে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার প্রশংসা করেন তিনি। বলেন, কলকাতার মানুষ তৃণমুলকেই পুরসভার প্রশাসনে দেখতে চায়। তিনি বলেন, ভয়ঙ্কর ঝড় হলো আম্ফান, কলকতায় সব তছনছ হয়ে গেল। বিদ্যুৎ নেই বলে মানুষ দুদিনের মধ্যেই রাস্তায় বসে পড়ল ? তিনি বলেন,অত সহজে সবকিছু ঠিক করা যায়? জলের মধ্যে কোথাও বিদ্যুতের তার পড়ে থাকলে সেটা বিদ্যুতায়ন হয়ে যেতে পারে , তার ভয় আছে।
বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করতে হয়েছে, তবুও দ্রুত স্বাভাবিক হয়েছে। কলকাতায় এত বৃষ্টি হয় অথচ সঙ্গে সঙ্গে সব জল বেরিয়ে যায় । এদিকে মুম্বাই, দিল্লিতে একদিন বৃষ্টি হলেই চার পাঁচ দিন ধরে হাবুডুবু খেতে থাকে। কলকাতায় সেটা হয়না। পুরসভা কাজ করছে বলেই সেটা হয় না । তবে পাম্পিং স্টেশন বাড়ানোর কথা বলেন তিনি। বলেন, আগামী দিনে আরও অন্তত ২০০ টি পাম্পিং স্টেশন বানাতে হবে। বাড়ি তৈরির নকশা জমা দেবার জন্য অনলাইন ব্যবস্থা দ্রুত চালু করার নির্দেশ দেন তিনি । বলেন, অনলাইনে আবেদন করলে যাতে ৭ দিনের মধ্যে তা অনুমোদন করা হয় তা নিশ্চিত করতে হবে ।
ধীরে ধীরে অনলাইনের মাধ্যমে সব কাজ করতে হবে বলে জানান তিনি। বলেন, শিল্প ক্ষেত্রেও অনলাইনেই সবকিছু মঞ্জুর করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এখন আমার একমাত্র পাখির চোখ রাজ্যের শিল্প তৈরি করা এবং কর্মসংস্থান তৈরি করা। তিনি বলেন, শিল্প আমি করেই ছাড়বো। কলকাতাকে সুন্দর পরিচ্ছন্ন রাখার ডাক দিয়ে তিনি বলেন কলকাতাই এখন দেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহর। এমনকি এই শহরের সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু করার পর থেকে ৪২শতাংশ দুর্ঘটনা কমেছে। পানীয় জল নিয়েও তিনি এদিন বলেন যে ২০২৪ সালের মধ্যেই বাংলার সমস্ত ঘরে পরিচ্ছন্ন পানীয় জল পৌঁছে দেওয়া হবে। সকলের প্রতি তাঁর আহ্বান, ভোটাধিকার প্রয়োগ করুন। তিনি বলেন, এটা আপনাদের অধিকার। তিনি বলেন, যদি এনআরসি হয় তাহলে,ভোটার তালিকার নাম না থাকলে এনআরসিতে আপনার নাম বাদ পড়তে পারে।
দিল্লি-মুম্বাইকে টপকে কলকাতাই আজ স্বপ্নের নগরী: মমতা
|
আরও পড়ুন
