রানার ডেস্ক : আগামী ১৬ই আগস্ট রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। এর পাল্টা কর্মসূচি নিল রাজ্য বিজেপি ( BJP )। আগামী ৯ আগস্ট থেকে ১৬ই আগস্ট পর্যন্ত টানা সাতদিন ধরে পশ্চিমবঙ্গ বাচাও সপ্তাহ পালন করবে বিজেপি। একই সঙ্গে ২০ আগস্ট কলকাতায় জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সারা রাজ্য থেকে যুব মোর্চার ( Youth Morcha ) কর্মীরা জমায়েত হবে। তাদের দাবি খেলা নয় কাজ চাই।
এছাড়া ১৬ই আগস্ট পালিত হবে কালা দিবস। ১৯৪৬ সালে ওই দিন ডাইরেক্ট একশন ডাক দিয়েছিল মুসলিম লিগ ( Muslim League )। তারপর শুরু হয় হিন্দু হত্যা। যা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামে কুখ্যাত। কুখ্যাত ১৬ ই আগস্ট খেলা হবে দিবসের ( Khela Hobe Day ) ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। সেদিন খেলা হবে পরিবর্তে পাল্টা স্লোগান দেওয়া হবে খেলা হবে নয়, কর্মসংস্থান চাই , খেলা হবে নয় শিল্প চাই, খেলা হবে নয় শান্তি-শৃঙ্খলা চাই, এই দাবিতে ডিএম অফিস ঘেরাও এর ডাক দেওয়া হয়েছে।
যুব মোর্চার ( Youth Morcha ) তরফ থেকে একই সঙ্গে ৯ থেকে ১৬ আজিস্ট, পশ্চিমবঙ্গ বাচাও ( Save West Bengal ) সপ্তাহ পালন করা হবে। মোর্চার সভাপতি বলেন আগস্ট মাসেই আমরা দেখিয়ে দেব আন্দোলন কাকে বলে। কলকাতা চলো স্লোগান দিয়ে গোটা রাজ্য থেকে মোর্চার কর্মীরা হাজির হবেন কলকাতায়। তার কথায় মানুষ প্রত্যক্ষ করবে আগস্ট আন্দোলন কাকে বলে। যুব মোর্চার নেতৃত্বে ব্যাপক আকারে আন্দোলন হবে বলে ঘোষণা করেন এদিন।
আজ বিজেপির হেস্টিংস পার্টি অফিসে যুব মোর্চার বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেএখানেই বক্তৃতা দেন বিজেপি যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। সেই সময়ই তিনি বলেন অতীতে সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী কথা বলে তিনি ভুল করেছেন তার জন্য ক্ষমা চাইছেন। আগামীতে তিনি দেখিয়ে দেবেন আন্দোলন কাকে বলে।
