রানার প্রতিবেদন : ২০২৩এ ত্রিপুরার বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে, পিকের টিম ( PK Team ) আগরতলায় পা রেখেই আটক হয়ে পড়লো পুলিশের হাতে। শহরের উডল্যান্ড পার্ক ( Woodland Park ) নামের একটি হোটেলে তারা পা রাখার কিছুক্ষণ পরে এসে হাজির হয় পুলিশ । পিকের টিমের মোট ২৩ জনকে এখন নজর বন্দি করে রাখা হয়েছে হোটেলে। বলা হয়েছে তারা এখান থেকে বেরিয়ে কোথাও যেতে পারবেন না, একমাত্র বিমানবন্দর ছাড়া।
২০২৩ এর বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় তৃণমূল কংগ্রেস। সেই অনুযায়ী প্রস্তুতি নিতে দায়িত্ব দেয়া হয়েছে প্রশান্ত কিশোরের ( Prashant Kisore ) টিমকে। ত্রিপুরায় সমীক্ষা করতে ২৩ সদস্যের টিমটি পৌঁছেছে গতকাল। সেই খবর বিপ্লব দেব প্রশাসনের কাছে পৌঁছতেই তাদের নজর বন্দী করে ফেলা হয়। ত্রিপুরায় বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায়। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ( Biplab Kumar Deb ) ভোটের সময় যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি তা পূরণ করতে সফল হয়নি বিপ্লব দেব সরকার।
এ কারণেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ধিরে ধিরে। অন্যদিকে হারানো জমি ফিরে পেতে শুরু করেছে সিপিএম । এই অবস্থায় দাড়িয়ে তৃণমূলের প্রবেশ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ । ২০১৮ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছিল ত্রিপুরায় । তারপর হঠাৎ করেই রহস্যময় কারণে পাততাড়ি গুটিয়ে নেয় তারা। সিপিএমকে হারিয়ে হইহই করে ক্ষমতায় আসে বিজেপি।
এবার আবার তৎপরতা শুরু হয়েছে তৃণমূল শিবিরে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কে অভাবনীয় সাফল্য এনে দেওয়ার পর ত্রিপুরায় কি সেই জাদু দেখাতে পারবেন প্রশান্ত কিশোর? তৃণমূলের অভিযোগ, বিপ্লব দেব ( Biplab Kumar Deb ) সরকার ভয় পেয়েছে। ভয় পেয়েছে বলেই বেআইনিভাবে ক্রিকেট টিমের সদস্যদের কে নজর বন্দী করে রাখা হয়েছে।
