হিন্দু গণহত্যার দিনে কেন “খেলা হবে ?” রাজ্যপালের দ্বারস্থ হিন্দু প্রতিষ্ঠানের প্রতিনিধিরা

|

রানার প্রতিবেদন : আগামী ১৬ আগস্ট রাজ্যে “খেলা হবে” দিবস পালনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর প্রতিবাদ করে আজ রাজ্যপালের সঙ্গে দেখা করে তার হাতে স্মারকলিপি দিলেন সনাতন ধর্মের বিভিন্ন প্রতিষ্ঠান এবং মঠের প্রতিনিধিরা। তাদের বক্তব্য, ১৯৪৬ সালে কলকাতাকে হিন্দু মুক্ত করতে ব্যাপক হত্যাকাণ্ডের ডাক দিয়েছিল সুরাবর্দী।

সেবছর ১৬ আগস্ট শুরু হয়েছিল কুখ্যাত কলকাতা গণহত্যা। খুন হয়েছিলেন অগণিত নিরীহ হিন্দু। এই দিনটা হিন্দুদের জন্য শোকের দিন। এই দিনটি রাজ্যবাসীর কাছে কখনও আনন্দ-উচ্ছ্বাসের দিন হতে পারে না। এই কারনে রাজ্যপালের সঙ্গে দেখা করে তার হস্তক্ষেপ চেয়েছেন তারা। এই প্রতিনিধিদলে ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

যদিও তার বক্তব্য, তিনি বিজেপি নেতা হিসেবে নয়, মেচেদা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে এসেছেন রাজ্যপালের কাছে। প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর রাজ্যপাল টুইট করে বলেন, ডাইরেক্ট একশন ডে নামে কুখ্যাত এই দিনটিতে খেলা হবে দিবস পালনের সিধান্ত দুর্ভাগ্যজনক।

আরও পড়ুন