রানার ডেস্ক : কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। আগামী ১৫ই আগস্ট পশ্চিমবঙ্গ জুড়ে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিল তারা। দলের অন্দরে প্রথমে এই প্রস্তাব দেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এই প্রস্তাব পাঠানো হয়েছিল কেন্দ্রীয় কমিটির কাছে, যাতে অনুমোদন দিয়েছে তারা।
এরপরেই সিপিএম তাদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে রাজ্যজুড়ে সমস্ত দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত ঘোষণা করেছে আজ। গোটা দেশজুড়ে স্বাধীনতা দিবসে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা তোলার রেওয়াজ এতদিন ছিল না, সেটাই আংশিকভাবে চালু হলো বলে মনে করা হচ্ছে। যদিও এই নিয়ে বিরোধী শিবিরের তোপের মুখে পড়েছে সিপিএম।
মূলত বিজেপির কথায়, এতদিন পরে তাদের মধ্যে জাতীয়তাবোধ বলে ধন্যবাদ জানিয়েছেন তারা জেগেছে। একে স্বাগত জানিয়েছেন, সেইসঙ্গে সমালোচনা করতে ছাড়েননি। গেরুয়া শিবিরের কথায়, যে দল দেশ পরিচালনার জন্য চিন-রাশিয়ার দিকে তাকিয়ে থাকা রেওয়াজ, সেই দলের কাছে এ ধরনের সিদ্ধান্ত অপ্রত্যাশিত। তাদের খোঁচা, এই দেশপ্রেম বাস্তব নাকি এটা একধরণের মেকি কৈশল, তানিয়েও নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি শিবির।
যদিও পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম। তাদের অভিযোগ বিজেপির মাথার উপরে বসে রয়েছে যে সংগঠন তারা নাম আরএসএস। যারা নিজেদের জাতীয়তাবাদী বলে সারাক্ষণ গলা ফাটাচ্ছে, তারা নিজেদের দপ্তরে কবে থেকে জাতীয় পতাকা তুলতে শুরু করল, সেই ইতিহাস আগে সামনে নিয়ে আসুক সমালোচকের। তর্কবিতর্কের মধ্যেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে সরগরম রাজনৈতিক মহল।
