রানার প্রতিবেদন : বাবা মা নাকি সবসময় চেয়েছে মেয়ে এমন কারও সঙ্গে প্রেম করুক , বিয়ে করুক যে কিনা রুপালি পর্দায় জগতের বাইরের লোক হবে। তার ভাষায়, ছেলেকে হতে হবে “সুশীল”। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তা সেই সুশীল ছেলেকি খুঁজে পেয়েছেন? সোনাক্ষির চটজলদি উত্তর, ধুর মশাই সুশীল কোথায় পাবো?
আমি একটা লম্বা সময় ধরে এক বলিউড সেলিব্রেটির সঙ্গে চুটিয়ে ডেটিং করেছি। কাক পক্ষীও টের পায়নি। শুধু ডেটিং? প্রেম করতেন না? তাঁর উত্তর, আর না রে বাবা, যখন প্রেম করবো তখন দুনিয়ার লোক জানতে পারবে, কারন আমি নিজেই সেটা সভার সামনে ঘোষণা করবে দেব। প্রেম করবো মানে তাকেই বিয়ে করবো আমি। তাই লুকোছাপার কিছু নেই। সবাইকে জানিয়ে দেব।
এই ইন্টারভিউ শুনে অনেকের চোখ কপালে, কেউ সেই সৌভাগ্যবান পুরুষ যিনি সভার চোখের আড়ালে সোনাক্ষির সঙ্গে ডেটিং করেছেন? ইন্ডাস্ট্রির সিনিয়ররা এই ইন্টারভিউ শুনে বলছেন, কি জামানা এলো রে বাবা, ডেটিং আর প্রেম আলাদা? যার সঙ্গে ডেটিং তার সঙ্গে প্রেম নয়? ডেটিং লুকিয়ে আর প্রেম প্রকাশ্যে? এই প্রজন্মের ছেলে-মেয়দের দেহ-মনের সংজ্ঞা নিয়ে যখন সিনিয়ররা ভেবেই আকুল তখন সোনাক্ষি সব ভাবনায় তুরি মেরে বললেন, প্রেমটা সুশীল লেরকার সঙ্গে হতেই পারে। যা শুনে সুশীলরা না আবার তার বাড়ির সামনে দরখাস্ত নিয়ে দাঁড়িয়ে পরে।
