বুকের ভাঁজ দেখাতে পারবো না, হিবার কথায় অবাক বলিউড

|

#SonyLIV : টিভি শো ‘জিজাজি ছাত পার কোই হ্যায়’ ( Jijaji Chhat Par Koi Hai ) দেশের সব ধরনের দর্শকের কাছেই জনপ্রিয় হয়েছে। ফলে অভাবিত জনপ্রিয়তা পেয়েছেন এর মুখ্য অভিনেত্রী হিবা নবাব ( Hiba Nawab )। সারা দেশেই তৈরি হয়েছে এই সুন্দরী যুবতীর অসংখ্য ফ্যান। আগুন ঝরানো রূপ আর খোলামেলা পোশাক তাঁকে বানিয়ে তুলেছে হার্ট থ্রব। কিন্তু লকডাউনের ফলে শুটিং বন্ধ। আপাতত শো-টি অনির্দিষ্টকালের জন্য মুলতুবি রয়েছে। ফলে হিবা এখন নিজের বাড়িতেই অবসর সময় কাটাচ্ছেন।

তবে এই অবসরে কী যেন হয়েছে হিবার। অনেক পালটে গেছেন। হিবা জানিয়েছেন, ‘সত্যি বলতে কী মেয়েদের উত্তেজক পোশাক না পরাই ভালো। আমি মুসলমান। আমাদের সংস্কৃতি আলাদা। আমি সেটাকে সেভাবেই এগিয়ে নিয়ে যেতে চাই। এটা পরিবারের পাশাপাশি আমার নিজেরও সিদ্ধান্ত। আমি যেমন পোশাক পরি সেটা পছন্দ করেন না আমার পরিবারের সদস্যরা। তাঁরা চান আমি শালীন পোশাক পরি। তাঁদের অনুভূতিকে আমি আর আঘাত করতে চাই না।‘

এর পরেই তিনি ঘোষণা করেন, ‘অনেক হয়েছে, আমি আর বিকিনি পরতে চাই না। বুকের ভাঁজ দেখা যায় এমন পোশাক অনেক পরেছি। আর সেসব পরে শরীর দেখাতে চাই না। এটাই আমার সিদ্ধান্ত।’ অবাক করার মতো সিদ্ধান্তই বটে। শোবিজে না এসেও শাহরুখ খানের মেয়ে সুহানা উত্তেজক পোশাকে ভারত মাতাচ্ছেন। আর তিনি কিনা কেরিয়ারের শুরুতেই এসব বলছেন। তিনি আরও বলেছেন, ‘ওয়েব সিরিজ থেকে অনেক অফার এসেছে।

আমিও কাজ করতে চাই। তবে শরীর দেখানোর গল্প বলে নিজেকে আটকে রেখেছি। সত্যি বলতে কী, আমি অন্য মেয়েদের মতো খোলামেলা দৃশ্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। যখনই প্রশ্ন করি, কোনো শরীর দেখানোর কিংবা চুমুর দৃশ্য আছে কি? তারা হ্যাঁ বললেই আমি না করে দিই। তাই আমার হাতে কাজ কম।’ খাবারদাবার প্রসঙ্গে হিবা হাসতে হাসতে বলেন, ‘আমি খেতে ভালোবাসি। কিন্তু ওজন বৃদ্ধির জন্য বেশি বেশি খেতে পারি না।

আমি মনে করি স্বাস্থ্যকর উপায়েই খাওয়াদাওয়া করতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপন করাতাই আসল। আমি নিজে স্বাস্থ্যকর খাবার খাই। আমি বলছি না যে সুথাম সুন্দর শরীর পেতে হবে, তবে স্বাস্থ্যকর খাওয়া গুরুত্বপূর্ণ।’ হিবা আরও জানান, ‘অভিনেতা হওয়া খুব একটা সুরক্ষিত পেশা নয়। অনেক কারণেই অনেকক্ষেত্রে নিরাপত্তাহীনতা এসে পড়ে।

অনেক শো এই তো এক বছরেই বন্ধ হয়েছে, অন্যতম কারণ করোনা ( Corona )। আমার নিজেরই কাজ নেই। তবে আমি হতাশ নই। সবই একদিন স্বাভাবিক হবে।’ নিজের এই হতাশা নিয়ে তিনি খোলাখুলি জানান, ‘আমি আপাতত হতাশ ঠিকই। তবে কাজ পাওয়ার জন্য বুকের ভাঁজ দেখাতে পারব না।’

আরও পড়ুন