রানার প্রতিবেদন : বাইপোলার ডিজঅর্ডারের ( Bipolar Disorder Disease ) সমস্যায় ভুগছনে বিশ্বখ্যাত গায়ক কানইয়ে ওয়েস্ট ( Kanye West ) ৷ এ-সময়ে তাঁর জরুরি ছিল ভালোবাসা। অথচ এই দুঃসময়েই তাঁকে ছেড়ে যাচ্ছেন সুপার মডেল স্ত্রী কিম কার্দাশিয়ান ( Kim Kardashian )। বাইপোলার ডিজঅর্ডারের জন্যই নাকি কিমের সংসারে অশান্তি ৷ স্বামীর সঙ্গে সঙ্গে নিজেও মানসিক অবসাদে চলে গিয়েছেন ৷ তাই বিচ্ছেদ চান কিম ৷ ২০১৪ সালে বিয়ে হয় কিমের ৷ কিমের বিয়ে নজর কেড়েছিল গোটা পৃথিবীর ৷
তা যে এভাবে ভেঙে যাবে তা ভাবতে পারছেন না কানইয়ের ফ্যানেরা ৷ কিন্তু সব সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মার্কিন টেলিভিশন সঞ্চালিকা কিম কার্দাশিয়ান ৷ প্রায় ৬ বছরের বিয়ের সম্পর্ক তাঁদের। আট বছরের প্রেম। অথচ সব ভূলে বিবাহবিচ্ছেদ করতে চলেছেন তিনি ৷ এটা অনেকেই মেনে নিতে পারছেন না। বিশেষ করে কানইয়ের এই অসুস্থতার সময়ে। কেনি ওয়েস্টের সঙ্গে বিয়ের পর কিম কার্দাশিয়ান ওয়েস্ট নামেই কিমকে চেনেন বিশ্ববাসী।
কেনি ওয়েস্টের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ৬ বছর আগে। তবে কিমের কাছে বিয়ে ভাঙা জলভাত। এটি তার তৃতীয় বিচ্ছেদ। চার সন্তানের জননী কিমের এ সংসারটিও আর সইল না। কিমের সঙ্গে কেনের প্রথম আলাপ ২০০৪ সালে, একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে। সে সময় তাঁর স্বামী ছিলেন ড্যামন থমাস। রে জে-কে পেয়ে ওই একই বছর থমাসকে ত্যাগ করেন কিম। শেষ হয় চার বছরের প্রথম দাম্পত্য জীবন।
থমাসের সঙ্গে বিচ্ছেদ হতেই কিম মাখো মাখো হন সংগীতশিল্পী রে জের সঙ্গে। বেশিদিন টেকেনি সেটাও। ২০০৭ সালে সঙ্গী রে জে’র সঙ্গে যৌনকর্মের ভিডিও ফাঁস হয়। চারদিকে ছিছি রব ওঠে। তবে কিম রিয়েলিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ নিয়েই ব্যস্ত হয়ে পড়েন, যেন কিছুই হয়নি। এরপর ২০১০ সালের অক্টোবরে কার্দাশিয়ান এনবিএ খেলোয়াড় ক্রিস হামফ্রিজের সঙ্গে প্রেম করেন এবং ২০১১ সালে বিয়ে করেন। মাত্র ৭২ দিন যেতেই ডিভোর্স।
সে সময় অনেকেই বলেছিলেন, কিম হামফ্রিজকে বিয়ে করেছেন মূলত পরবর্তী টেলিভিশন শো প্রমোট করার উদ্দেশ্যে। বারবার বিয়ে ডিভোর্স এসব কিমের কাছে যেন কিছুই নয়। হামফ্রিজের সঙ্গে বিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগেই কিছুটা স্বস্তির আশায় ফিরে যান কেনির কাছে। কেনি সব জেনেও কিমকে বিয়ে করেন। আলাপের ৮ বছর পর দুজনেই স্বীকার করেন তাঁদের সম্পর্কের কথা। এরপর বিয়ে করেন ২০১৪ সালে।
গত বছর কেনির বাইপোলার ডিজঅর্ডার রোগের কথা প্রকাশ্যে আনেন কিম নিজেই। বলেন, তিনি এ পরিস্থিতির সঙ্গে কুলিয়ে উঠতে পারছেন না। তাই ডিভোর্সের সিদ্ধান্ত। তবে এবার কেউই এটাকে ভালোভাবে মেনে নিচ্ছেন না।
