সালমান আজ অতীত, বয়সে ছোট তরুণ তুর্কির সঙ্গে চুটিয়ে প্রেম ক্যাটরিনার

|

Bollywood News : মাসখানেক পরেই ৩৮ বছরবয়সে পা দেবেন বলিউডের ( Bollywood ) বার্বি ডল ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif )। তাঁর জন্মদিন ১৬ জুলাই। গত এক দশক ধরে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা যে ক্যাটরিনা তাতে সন্দেহ নেই। আর তাঁর রূপ? বলিউডের সর্বকালের সেরা সুন্দরীদের তালিকাতে নাম লিখিয়েছেন তিনি সেই আবির্ভাবেই। যৌন আবেদনেও তাঁর কোনও জুড়ি নেই। সেই কবে ব্যাড বয় গুলশন গ্রোভারের সঙ্গে গভীর এক চুম্বন দৃশ্যে মাতিয়ে দিয়েছিলেন তিনি।

ইমরান হাশমি, মল্লিকা শেরাওয়াত তো নস্য, অমন চুমু ভারতীয় ছবিতে আগে আর দেখা যায়নি।‘বূম’ সিনেমায় সেই যে যৌবনজলতরঙ্গ প্রদর্শন শুরু করেছিলেন, সেই ম্যাজিক আজও চলমান। তাঁকে নিয়ে গুঞ্জনও কম নয়। সলমন খান ( Salman Khan ) থেকে রণবীর কাপুর ( Ranbir Kapoor ), তাঁকে জড়িয়ে নানা সময়ে নানা গপ্প চালু হয়েছে বলিউডে। এখন গুঞ্জন রয়েছে ক্যাটরিনা কাইফ গোপনে চুটিয়ে প্রেম করছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশলের ( Vicky Kaushal ) সাথে।

যদিও এখনো প্রেমের কথা স্বীকার করেননি দুজনের কেউ। এক সাক্ষাৎকারে ভিকিকে ক্যাটরিনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, এ-বিষয়ে কোনও মন্তব্য করতে চান না। তবে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন অনিল কাপূরের ছেলে হর্ষবর্ধন কাপুর। দু’জনে ডেট করছেন বলে জানালেন হর্ষবর্ধন।হর্ষবর্ধনের বোন সোনমের সঙ্গে ক্যাটরিনার খুব ভালো বন্ধুত্ব। নিশ্চয় সোনমই এই খবরটি হর্ষবর্ধনকে দিয়েছেন। ক্যাটরিনা ও ভিকিকে নিয়ে প্রথম আলোচনা শুরু ‘কফি উইথ করন’ টক শোয়ের ষষ্ঠ আসরে।

ভিকি অনুষ্ঠানে ক্যাটরিনার প্রতি ভালো লাগার কথা জানান। এরপর বলিউডের বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায় ভিকি-ক্যাটরিনাকে। একসঙ্গে নৈশভোজও করেন। গত বছর এপ্রিলে লকডাউনে আইন ভেঙে নাকি ক্যাটরিনার সঙ্গে দেখাও করেছেন ভিকি। যদিও ভিকি পরে বিষয়টি অস্বীকার করেন। ভিকিকে নিয়ে নাকি একটু বেশি পজেসিভ হয়ে উঠেছেন ক্যাটরিনা, এমনটি দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। অন্য নায়িকাদের সঙ্গে অন্তরঙ্গ কোনো দৃশ্যে অভিনয় না করতে প্রেমিককে নাকি শর্ত দিয়েছেন বেবি ডল।

আরও পড়ুন : বেশিক্ষন টিভি দেখেন? জানেন কি ভয়ঙ্কর ক্ষতি করছেন নিজের?

শোনা যাচ্ছে, ভিকির বাবা তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে খুশি নন। এই প্রেমে ভিকির ক্যারিয়ার নিয়ে মনোযোগ কমে যেতে পারে বলে মনে করছেন তিনি। ভিকির চেয়ে বয়সে ক্যাটরিনা ৪ বছরের বড়, এই বিষয়টিও নাকি ঠিকভাবে নিচ্ছে কৌশল পরিবার। আপাতত দুজনেই দুটি সুপারহিরো সিনেমা নিয়ে ব্যস্ত। আলি আব্বাস জফর পরিচালিত সিনেমায় এক সুপারহিরোইনের চরিত্রে অভিনয় করবেন ক্যাটরিনা। অন্য দিকে ‘অশ্বথামা দ্য ইমমর্টাল’ ছবিতে সুপারহিরোর চরিত্রে দেখা যাবে ভিকিকে।

আরও পড়ুন