বলিউড সুন্দরীদের হলোটা কী? ছাদনাতলা ছাড়তেই সন্তান প্রসব দিয়ার

|

রানার প্রতিবেদন : বলিউডের হলটা কী! অভিনেত্রী তথা প্রাক্তন বিউটি কুইন দিয়া মির্জা ( Dia Mirza ) মা হয়েছেন। সে তো হতেই পারেন। কিন্তু বিয়ের মাত্র ৩ মাস পর মা হলেন এই সুন্দরী। বিয়ের কিছুদিন না যেতেই তাঁর বেবি বাম্পের ছবি সামনে আসে। তখন মাত্র ৪৫ দিন পার হয়েছীল। এই নিয়ে বিতর্কের মধ্যেই দিয়া সাফ জানিয়ে দেন যে, হ্যাঁ, অন্ত:সত্ত্বা ( Pregnant ) হওয়ার পরেই বিয়ে করেছেন তিনি। গত ১৫ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী দিয়া এবং ব্যবসায়ী বৈভব রেখি।

দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে করোনাকালেই সম্পন্ন হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান। মুম্বাইয়ের ( Mumbai ) বান্দ্রায় নিজ বাসভবনের বাগিচায় বিয়ে করেন বৈভব। পরিবেশ সচেতন দিয়ার বিয়ের অনুষ্ঠান ছিল ইকো-ফ্রেন্ডলি। এর জেরে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছেন নায়িকা। বিয়ের পর স্বামীর সঙ্গে মলদ্বীপে হানিমুনে গিয়েছিলেন দিয়া। সঙ্গে ছিল সৎ কন্যা সামাইরা। স্বামী এবং মেয়েকে নিয়ে দারুণ সময় কেটেছিল দিয়ার।

সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ারও করেছিলেন অভিনেত্রী। এবার সন্তান হওয়ার রহস্যও লুকিয়ে রাখেন দিয়া। গত ১৪ মে পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু দু মাস পর জানালেন সন্তানের পৃথিবীর আলো দেখার খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের হাতের ছবি পোস্ট করে দিয়া ও বৈভব জানিয়েছেন, সন্তানের নাম রাখা হয়েছে অব্যয়ন আজাদ রেখি। সন্তান সময়ের আগেই পৃথিবীতে এসেছে। এ-কারণে নবজাতককে আইসিইউ-তে রাখা হয়েছিল দীর্ঘদিন।

তাই বিষয়টি গোপন ছিল। অন্তঃসত্ত্বা থাকাকালে দিয়া মির্জা নানা শারীরিক জটিলতায় ভুগেছিলেন। এমনকি তীব্র ব্যাকটেরিয়া সংক্রমণও হয়েছিল তাঁর। তবে নিরাপদেই সন্তান প্রসব করেন বিউটি কুইন। ৩৯ বছরের দিয়ার অব্যয়নই প্রথম সন্তান। প্রসঙ্গত এটি দিয়ার দ্বিতীয় বিয়ে। দিয়ার প্রথম স্বামী শাহিল সাংঘা। বর্তমান স্বামী বৈভব রেখি পেশায় ব্যবসায়ী।

তাঁদের এক বছরের প্রেমের সম্পর্ক ছিল। বৈভবও আগে বিয়ে করেছিলেন। তাঁর প্রথম স্ত্রী সুনয়না। বৈভবের বিয়ের সিদ্ধান্তের প্রতি তিনি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেছেন। সুনয়না ভীষণ খুশি যে তাঁর মেয়ে সামাইরার পরিবারের পরিসর আরও খানিকটা বৃদ্ধি পেল। উল্লেখ্য, বৈভব-সুনয়নার কন্যা সামাইরা।

আরও পড়ুন