রানার প্রতিবেদন : নিখিল জৈনের জীবনের বৃত্ত থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন নুসরত জাহান। এটা ছিল গুজব। সেই গুজব আর গুজব রইলো না। নিখিলের সংস্থা রঙ্গলির শাড়ি পরে এখন থেকে আর দেখা যাবে না নুসরতকে। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন নুসরতের চির প্রতিদ্বন্দ্বী শ্রাবন্তী। তাঁকেই কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বেছে নিলেন নিখিল।
সংস্থার বর্ষপূর্তির দিন গত কয়েক বছর ধরেই নুসরত থাকতেন অনুষ্ঠানের মধ্যমনি হয়ে। এবছরই ব্যতিক্রম হলো। তাকে অনুষ্ঠানের ধারে পাশে খুঁজে পাওয়া গেল না। সকলের কৌতূহলের পারদ একলাফে উঠে গেল অনেকটাই। এরপর চমকের হয়ত আরও কিছু বাকি ছিলা। সেই অভাব পূরণ করে দিল শ্রাবন্তীর আগমন। নুসরত আর নিখিলের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন, তার জায়গায় সামনে এলেন সুন্দরী শ্রাবন্তী।
দীর্ঘদিন ধরে নুসরত- শ্রাবন্তীর অলিখিত লড়াই টলিউডে কান পাতলেই শোনা যায়।এমনকি শেষ মুহূর্তে একাধিক সিনেমা নুসরতের কাছ থেকে ছিনিয়েও নিয়েছেন শ্রাবন্তী। উড়ান ছবির ঘটনা নিয়ে যথেষ্ট হৈচৈ হয়েছিল ইন্ডাস্ট্রিতে। প্রকাশ্যে না এলেও এই লড়াই থেকে গেছে চাপা এবং অলিখিত। আবার সেই অলিখিত লড়াইয়ে নেমে পড়লেন শ্রাবন্তী? এই প্রশ্নে নতুন গুঞ্জন টলিউডে।
শ্রাবন্তী এবং নুসরতের মধ্যে মিল একটাই, দুজনের কারও ব্যক্তি জীবন আজও থিতু হয়নি। শ্রাবন্তী তিনটে বিয়ে করে, সর্বশেষ তৃতীয় সম্পর্ক থেকেও বেড়িয়ে আসতে চাইছেন বলে গুঞ্জন টলিউডে। অন্যদিকে নুসরত নাকি তার তৃতীয় সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছেন। শ্রাবন্তীর প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাস। দ্বিতীয় স্বামী মডেল বিরাজ কৃষ্ণান এখন তৃতীয় স্বামী রোশন সিং-এর সঙ্গে সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়েছেন শ্রাবন্তী।
শোনা যাচ্ছে এখন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন। এদিকে পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের আসামি কাদের ছিল নুসরতের প্রথম সম্পর্ক। এরপর সেই সম্পর্ক কেচে গন্ডুস হয় । পার্ক স্ট্রিট কাণ্ডের পর এটাই হবার ছিল। নুসরত বিয়ে করেন নিখিলকে। এখন নুসরতের সঙ্গে জড়িয়ে গেছে নতুন নাম , জশ দাশগুপ্ত।
টলিউডের জশকে দেখা গেছে নুসরতের সঙ্গে মন্দিরে পুজো দিতে। তাহলে নিখিল? এই গুঞ্জনও পাখা মেলছে যে, সম্পর্কের রসায়ন যেমন দ্রুত গতিতে পাল্টাচ্ছে তাতে এবার নিখিলের নামের সঙ্গে শ্রাবন্তীর নাম জুড়ে গেলে অবাক হবার কিছু থাকবে না।
