রানার ডেস্ক : সেক্স নিয়ে এত ন্যায়-অন্যায়-পাপবোধ, লুকোচুরি-এসব আসলে ভয়ঙ্করভাবে ক্ষতি করে চলেছে আমাদের সমাজকে। এনিয়ে মুক্ত মনে আলোচনা দরকার। এমনকি ছোটবেলা থেকে যাতে বাচ্চারা যৌনতা সম্পর্কে কোনও বিকৃত ধারণা নিয়ে বড় না হয়, সেটা খেয়াল রেখেই স্কুলে সেক্স এডুকেশন দরকার। এক নিঃশ্বাসে কথা গুলো বললেন সোনাক্ষি সিনহা।
তার নতুন ছবি “খানদানি সাফাখানা”র প্রমোশন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা গুলি বলেন তিনি। তাঁর মতে যৌনতা কোনও অপরাধ বা কুকাজ নয়, যৌনতাকে ঘিরে যে হাজার কুসংস্কার আছে তার বিরুদ্ধে পাল্টা সচেতনতা দরকার বলে মনে করেন তিনি। ছবির গল্প হলো, সোনাক্ষির বাবা একটি ওষুধের দোকান চালাতেন, আর সেই দোকানে বসেই মানুষের মধ্যে সেক্স নিয়ে সচেতনতা তৈরির চেষ্টা করতেন সোনাক্ষি।
এনিয়ে সোনাক্ষির বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়তে শুরু করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ওষুধের দোকান বন্ধ হয়ে যায়। এবার দমে না গিয়ে ওষুধের দোকান পাল্টে করেন সাফাখানা। কিন্তু সোনাক্ষি দমেননি। ওই সাফাখানাতেই নিজের কাজ চালিয়ে যেতো থাকেন। বোঝাতে থাকেন সেক্স আসলে কি, কেন মানুষকে সেক্সের ব্যাপারে সত্যতা জানা জরুরি।এই ছবির পরিচালক শিল্পী দাশগুপ্ত। আগামী আগস্টে ছবিটি মুক্তু পাবে।
