YAAS : রাজ্যে ৭২ ঘন্টা চলবে দুর্যোগ, মোকাবিলায় টিম নিয়ে তৈরি মুখ্যমন্ত্রী

|

নিউজ ডেস্ক, কলকাতা : আমফনের ভয়াবহতাকেও ছাপিয়ে যেতে চলেছে ইয়াস? ভয়াবহ ঘূর্ণিঝড়ের দাপট থেকে বাঁচতে প্রস্তুতি নিয়েছে প্রশাসন।বুধবার ইয়াসের গতিবেগ উত্তর বঙ্গোপসাগরে ১৯০ কিলোমিটার হতে পারে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। ঝড়ে প্রত্যেককে সতর্ক থাকতে বলেছেন, মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে বসবাসকারী মানুষকে সরানো শুরু হয়েছে বলে সাংবাদিক সম্মেলন করে জানান তিনি।

২০টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা মমতার। তাই ২৪ ঘণ্টা দুর্যোগ কন্ট্রোল রুম খুলে রাখা হবেএবং প্রতিনিয়ত পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে সেদিকে নজর রাখা হবে।রাজ্য জুড়ে ৭২ ঘণ্টা ধরে চলবে এই দুর্যোগ। সুন্দরবন এলাকা, দক্ষিণ ২৪ পরগনা,উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে মানুষকে নিরাপদ জায়গায় সরানো হচ্ছে। ২০ টি জেলায় দাপট থাকবে ঝড়ের।

সাইক্লোনের সঙ্গে চলবে বৃষ্টি। মৎস্যজীবীদের বার বার সমুদ্রে যেতে মানা করা হয়েছে প্রশাসনের তরফে। ৫১ টি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তৈরী রাখা হয়েছে। কাল থেকে ৪৮ ঘণ্টা মনিটরিং করার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রস্তুত রাখা আছে ত্রাণ,শুকনো খাবার ত্রিপল। ৪ হাজার সাইক্লোন সেন্টার করা হয়েছে।মুখ্যমন্ত্রী জানান, পাওয়ার রেস্টোরেশনের জন্য ১ হাজার টিম প্রস্তুত করে রাখা হয়েছে।

৪৫০টি টেলিকম টিম প্রস্তুত করা হয়েছে। আশঙ্কা জনক এলাকা থেকে প্রায় ১০ লক্ষ মানুষকে সরানো হবে এমনই ইঙ্গিত প্রশাসনের। CESC-এর একটা বড় টিম রেডি করে রাখা হয়েছে। দুর্যোগ সংশ্লিষ্ট সব এজেন্সিকে রেডি থাকতে বলা হয়োছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে বসবাসকারী মানুষকে সরানো শুরু হয়ে গেছে বলে জানান মুখ্যমন্ত্রী।

আমফানের থেকেও এই ঘূর্ণিঝড় বড় বলে সাবধান করেন মমতা। এই ঝড়ে ২০টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা তাঁর। ২৪ ঘণ্টা দুর্যোগ কন্ট্রোল রুম খোলা থাকছে। এবং প্রতিনিয়ত পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে সেদিকে নজর রাখা হচ্ছে বলে জামান মমতা। ৫১ টি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে প্রস্তুত করে রাখা হয়েছে।

৪ হাজার সাইক্লোন সেন্টার করা হয়েছে। গত বার আমফানের পরে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ চলে যায়। যোগাযোগ ব্যবস্থা ব্যাপক ভাবে ব্যাহত হয়। এই আশঙ্কা মাথায় রেখেই CESC-এর একটা বড় টিম রেডি করে রাখা হয়েছে। সেনাকে প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কাল এবং পরশু উপান্ন থেকেই নজরদারি চালাবেন তিনি।

আরও পড়ুন