রানার ডেস্ক : বহু কুকীর্তির নায়ক সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে বহুবার অবৈধ যৌনসংসর্গের বহু অভিযোগ উঠেছে। অনেক যুবতীই ট্রাম্পের সঙ্গে প্রেম ও যৌনসম্পর্ক নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেছেন। কুসঙ্গের এই লম্বা তালিকায় আছে বিখ্যাত পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের নামও।
সেসব নিয়ে বিশ্ব মিডিয়ায় কম তোলপাড় হয়নি, কিন্তু সবকিছুকে থোড়াই কেয়ার করে ট্রাম্প বরাবরই তাঁর কুকর্মের ভাঁড়ার স্ফীত করেছেন। আগেও করেছেন, সম্প্রতি আবারও ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করেছেন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস। ট্রাম্পের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সাফ জানিয়েছেন এই পর্নো তারকা।
এর আগে নিজেকে ট্রাম্পের শয্যাসঙ্গী বলে দাবি করেন স্টর্মি। ডোনাল্ড ট্রাম্পের সাবেক অ্যাটর্নি মাইকেল কোহেন আয়োজিত একটি পডকাস্টে এসে ট্রাম্পের বিরুদ্ধে ফের একবার মুখ খোলেন তিনি। স্টর্মি বলেন, ‘২০০৬ সালে ট্রাম্পের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা আমার কাছে ভীষণই তিক্ত একটি ঘটনা। ট্রাম্প আমাকে কোনও সুখই দিতে পারেনি।
আমার জীবনে ওই ৯০ সেকেন্ড সব থেকে খারাপ সময়। এজন্য আমার নিজের প্রতিই এখন ঘৃণা হয়।‘ ২০১৬ সালে এই অভিযোগ প্রথম করেন স্টর্মি, এবার ফের একবার সে বিষয়ে কথা বলে ঝড় তুলেছেন স্টর্মি।’ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় প্রথম মুখ খুলেছিলেন স্টর্মি ড্যানিয়েলস। ওই সময় নিজের আত্মজীবনী ‘ফুল ডিসক্লোসার’-এ স্টর্মি লিখেছেন মার্কিন ব্যবসায়ী ট্রাম্প নাকি কখনই দেশের রাষ্ট্রপতি হতে চাননি।
বইতে তিনি স্পষ্ট লিখেছেন, ট্রাম্পের সঙ্গে সেক্স করে কোনো সুখই হয়নি তাঁর, ৯০ মিনিটেই সব শেষ হয়ে যায়। ভবিষ্যতে তিনি আর ট্রাম্পের সঙ্গে বিছানা ভাগ করতে চান না বলেও জানিয়েছিলেন স্টর্মি। এর আগে ‘ফুল ডিসক্লোসার’-এ স্টর্মি জানিয়েছেন, এক গল্ফ প্রতিযোগিতায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম দেখেছিলেন তিনি। এবং সেখানেই তার সঙ্গে আলাপ হয়।
সেদিন লাল রঙের টুপি পরেছিলেন ট্রাম্প, সে কথাও বইতে উল্লেখ করেছেন তিনি। ওই গল্ফ প্রতিযোগিতার পর ট্রাম্পের পেন্টহাউসে নৈশভোজের আমন্ত্রণ পেয়েছিলেন স্টর্মি। সেখানেই তিনি ট্রাম্পের সঙ্গে যৌনমিলনে লিপ্ত হন। শোনা যাচ্ছে, ভোটের কিছু দিন আগেই ১ লক্ষ ৩০ হাজার ডলার দেওয়া হয়েছিল তাঁকে যাতে মূখ বন্ধ রাখা হয়। তবে লাভ যে হয়নি তা স্টর্মি ড্যানিয়েলসের বর্তমান পদক্ষেপ থেকেই বোঝা যাচ্ছে।
