মরা মাছ ফ্রাই করে রাজ্যবাসীকে খাওয়ানোর পরামর্শ মমতার

|

রানার ডেস্ক : ঘূর্ণিঝড় ইয়াসের ধাক্কায় বিপুল জলোচ্ছাস হয়েছে সমুদ্রে। তীব্র জলোচ্ছাসের জেরে সমুদ্রের জল ঢুকে পড়েছে জনপদে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। একইভাবে অসংখ্য ভেড়ি ভেসে গেছে সমুদ্রের জলে। সমুদ্রের নোনা জলে জেরে মারা গেছে বিপুল পরিমাণ মাছ। কারন ভেরির মিষ্টি জলের মাছ, সমুদ্রের নোনা জলে বেঁচে থাকতে পারে না।

পূর্ব মেদিনীপুরে ভেরির মাছ চাষ জেলার অন্যতম ব্যবসা। জেলার বিস্তীর্ণ অঞ্চলের সমস্ত ভেরিতে ঘটেছে বিপর্যয়। চারদিকে শুধু ভাসছে মরা মাছ। মাছ বয়সায়ীদের রীতিমতো মাথায় হাত। এই পরিস্থিতিতে সমাধান সূত্র নিয়ে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন তিনি।

উপলক্ষ ছিল মাধ্যমিক এবং উচ্চ মাশমিক পরীক্ষার নির্ঘন্ট প্রকাশ করা। সেই বৈঠকেই আসে ইয়াস বিপর্যয় প্রসঙ্গ, মুখ্যমন্ত্রীর গলায় উঠে আসে মরা মাছের বিষয়টি। সেই সময় তিনি বলেন, এত মাছ সব নষ্ট হবে কেন? এগুলো রাজ্যবাসীকে খাওয়ানোর ব্যবস্থা করা যায়? মরা মাছ মানুষ কিনবে কেন? সেই কৌতূহলের নিরসন করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

তিনি বললেন, “মরা মাছ গুলোকে কেটে সেগুলোকে নুন-হলুদ মাখিয়ে তারপর রোদে শুকিয়ে নিয়ে ওটাকে ফ্রাই করতে হবে।” এরপর বৈঠকে উপস্থিত আমলাদের তিনি বলেন, অপনারা যারা এব্যাপারে বিশেষজ্ঞ আছেন তারা বিষয়টি খতিয়ে দেখুন।

আরও পড়ুন