ওয়াকফ কর্পোরেশন : রাজ্য সরকারের সদিচ্ছার অভাব

|

ড.আব্দুস সাত্তার
সহ সভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস


স্বাধীনতার পর ভারতে বহুল চর্চিত ও বিতর্কিত বিষয় হলো ওয়াকফ সম্পত্তির পুনরুদ্ধার, রক্ষণাবেক্ষণ সর্বোপরি উন্নয়ন। এই বিষয়ে সাচার কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও সুপারিশ করেছিল। সেই সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় স্তরে ওয়াকফ কাউন্সিল ‘ ওয়াকফ উন্নয়ন কর্পোরেশন’ ( Waqf Development Corporation ) গঠন করে কংগ্রেস সরকার ১০০ কোটি টাকা বরাদ্দ করেছিল।

ওয়াকফ সম্পত্তির ( Waqf Property ) উন্নয়ন করে যাতে সংখ্যালঘু ছেলেমেয়েদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মসংস্থান, বাসস্থান সহ প্রয়োজনীয় কাজের সুযোগ সৃষ্টি করা যায়। আমাদের রাজ্যেও বহু সম্পত্তি আছে, যেখানে উন্নয়নের সুযোগ আছে। বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন সময়ে শুধুমাত্র কলকাতা শহরেই এই ধরণের ১৪ টি সম্পত্তি চিহ্নিত করে এসেছিলাম। সেই সমস্ত সম্পত্তির উন্নয়ন করে কর্মসংস্থান, আবাসনের সমস্যা মেটানোর মতো বহু কাজ করা যায়।

এই সংক্রান্ত যাবতীয় নথি ওয়াকফ বোর্ডে সংরক্ষিত থাকার কথা। অবশ্য বিগত দশ বছরে তৃণমূল সরকারের সব কিছু বিরোধিতা করার মতো ধ্বংসাত্মক কোনও বিরোধী দল ছিল না। সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে এখনও তো করা সম্ভব। সকলের সদিচ্ছায় এই কাজগুলো করাই যায় । কিন্তু বিগত দশ বছরে সেই শুভ রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন রাজ্যের মানুষ দেখতে পান নি ।

এতদসত্বেও আশা করব, পশ্চিমবঙ্গ বিধানসভার ( West Bengal Assembly ) এই বাজেট অধিবেশনেই ওয়াকফ কর্পোরেশন – এর মতো গুরুত্বপুর্ণ বিল উত্থাপন ও পাশ হবে। আবার যদি মনে করেন মুসলমান- মুসলমান বেশি করলে বিজেপি আরও বেড়ে যাবে, তাহলে তো আর কিছুই হবে না। এখন প্রশ্ন হলো, বিজেপি বাড়তে কি আর বাকি আছে?

আরও পড়ুন