#পশ্চিমবঙ্গ : আগামী ২০ জুলাই ঘোষণা হতে চলেছে মাধ্যমিকের ( Secondary ) ফলাফল। সকাল ১০টা থেকে ওয়েবসাইট এর মাধ্যমে ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা বলেই জানানো হয়েছে পর্ষদের তরফে। রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিলেই ওয়েবসাইট মারফত রেজাল্ট পাওয়া যাবে। মঙ্গলবার সকাল ৯টায় মাধ্যমিকের ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ ( Board of Secondary Education )৷
সকাল ৯টায় আনুষ্ঠানিক ফল ঘোষণার পর সকাল ১০টা থেকে ওয়েবসাইট এর মাধ্যমে ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা ৷ করোনা অতিমারির কথা মাথায় রেখে এ বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছিল ৷ পরীক্ষা না হওয়ায় নবম শ্রেণির বার্ষিক এবং দশম শ্রেণির স্কুলের পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মাধ্যমিকের মার্কশিট তৈরি করা হবে ৷
তবে কোনও ছাত্রছাত্রী যদি এই মূল্যায়নে সন্তুষ্ট না হন সেক্ষেত্রে করোনার প্রকোপ কমলে পরীক্ষায় বসার সুযোগ পাবে তারা ৷ মাধ্যমিকের ফল ঘোষণার ঠিক দু’ দিন পরে আগামী ২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করা হবে বলে আগেই জানায় পর্ষদ ৷ পরীক্ষা না হওয়ায় এবার মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করছে না পর্ষদ। শুধুমাত্র অভিভাবকরাই মার্কশিট নিতে আসবেন।
ছাত্র-ছাত্রীদের হাতে মার্কশিট দেওয়া হবে না। মধ্যশিক্ষা পর্ষদের তরফের স্কুল গুলিকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শুধুমাত্র অভিভাবকদের হাতেই মার্কশিট দেওয়া হবে বলেও জানায় মধ্য শিক্ষা পর্ষদ।
