যথেষ্ট হয়েছে-আর নয়, ট্রাম্পে এখন চরম অরুচি, বিছানা আলাদা করছেন মেলানিয়া

|

রানার ডেস্ক : মার্কিন নির্বাচনকে স্বীকৃতি দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা নাটক করছেন তিনি। গত নভেম্বরের মাঝামাঝি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও তাঁর স্বামীর দাবির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু এখন তিনি স্বামীর নাটকে তিতিবিরক্ত, প্রকাশ্যেই উগড়ে দিচ্ছেন ক্ষোভ। ব্যক্তিগতভাবে তিনি নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার পক্ষে।

এমনকি ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার বিচ্ছেদের গুঞ্জনও শোনা যাচ্ছে। ট্রাম্প ফলাফল নিয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে হোয়াইট হাউসে আরো চার বছর থাকতে চাইলেও মেলানিয়া পরিষ্কার জানিয়েছেন তিনি এখন বাড়ি ফিরতেই বেশি আগ্রহী। রাজ্যগুলো চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে শুরু করেছে। এরই মধ্যে হোয়াইট হাউস পরবর্তী জীবনের জন্য বাজেট ও কর্মচারী বরাদ্দ নিয়ে আলাপ করেছেন তিনি।

একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের আইনি লড়াই নিয়ে অত্যন্ত বিরক্ত মেলানিয়া। তাঁর মানসিক অবস্থা সম্পর্কে জানেন এমন একজন ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, মেলানিয়া এখন বাড়ি যেতে চান। ২০২৪ সালে প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় প্রার্থী হতে পারেন। এই বিষয়টিকেও ভালোভাবে নেননি মেলানিয়া। ফ্লোরিডার পাম বিচে অবস্থিত মার-এ-লাগোর বাসভবনে রাজনীতিহীন জীবন কাটাতে চান মেলানিয়া।

সেখানে ছেলে ব্যারনকে পড়াশোনা করানোর ব্যাপারেও খোঁজ নিচ্ছেন তিনি। এরই মধ্যে শোনা গেছে তাঁর বৈবাহিক জীবন নিয়ে চরম হতাশাজনক এক খবর। ব্রিটিশ সংবাদমাধ্যম অনুযায়ী, ট্রাম্পকে বিচ্ছেদ দেওয়ার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন মেলানিয়া। ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ স্টেফানি ওয়ালকফের দাবি, এখন শুধু সময়ের অপেক্ষা। কাউন্টডাউন শুরু করে দিয়েছেন মেলানিয়া।

হোয়াইট হাউস থেকে ট্রাম্প বিদায় নিলেই তাঁর সঙ্গে সম্পর্ক ছেদ করবেন মেলানিয়া। প্রসঙ্গত, স্টেফানিকে মেলানিয়ার পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন ট্রাম্প। ট্রাম্প নির্বাচনে জিততে পারেন, এটা মেলানিয়া একেবারেই বিশ্বাস করতেন না। ট্রাম্পের হেরে যাওয়ার পর মার্কিন ফার্স্টলেডি বলেছেন, এই পরাজয় মেনে নেওয়া উচিত। বিরক্তিতে ট্রাম্পের সঙ্গে ঘুমোতেও চান না তিনি।

স্টেফানি ওয়ালকফের দাবি, হোয়াইট হাউসে ইতিমধ্যেই শয়নকক্ষ আলাদা করে ফেলেছেন মেলানিয়া। দুজনের সম্পর্ক এখন এক ঠুনকো অবস্থায় মধ্যে দিয়ে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের আরও এক প্রাক্তন সহযোগী ও রাজনৈতিক পরামর্শদাতাও দাবি করেছেন, ডোনাল্ড ও মেলানিয়ার ১৫ বছরের সম্পর্ক শেষ। মেলানিয়া এখন সময় গুনছেন কখন ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে আসেন।

তাই ব্যক্তিগতভাবে তিনি হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে জানা গেছে। মেলানিয়া ট্রাম্পের সাম্প্রতিক জীবনযাপন নিয়ে চিফ অব স্টাফ স্টাফানি গ্রিশাম বলেছেন, ‘মেলানিয়া ট্রাম্প ফার্স্ট লেডি হিসেবে বর্তমানে তাঁর শেষ দায়িত্ব পালনে ব্যস্ত। সম্প্রতি সংস্কারের পর রোজ গার্ডেনে একটি নতুন শিল্পকর্মের উন্মোচন করেছেন তিনি।

তাঁর অফিস কিছুদিন আগেই এই বছরের বড়দিনের সাজসজ্জা প্রকাশ করেছে। তিনি একজন মা হিসেবে, স্ত্রী হিসেবে ও ফার্স্ট লেডি হিসেবে তাঁর দায়িত্ব পালনেই ব্যস্ত সময় পার করছেন, ট্রাম্পের সঙ্গে তাঁর দেখা প্রায় হয়ই না।’

আরও পড়ুন