রানার প্রতিবেদন : নারদ মামলা ঘিরে কল্যাণ ব্যানার্জিকেও ( Kalyan Banerjee ) পার্টি করেছিল সিবিআই। পার্টি করা হয়েছে আইন মন্ত্রী মলয় ঘটককে ( Moloy Ghatak )। আজ নিজের হলফ নামা জমা দেন কল্যাণ। ঘটনা পরম্পরা তুলে ধরে তার ভুমিকার ব্যাখ্যা দেন তৃনমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ ব্যানার্জি। সেইসঙ্গে সরাসরি তিনি আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁর হলফনামায়।
তিনি লিখেছেন, তাঁর বিরুদ্ধে সিবিআই ( CBI ) যে অভিযোগ এনেছে তা ভুয়ো, কিন্তু তিনি বিস্মিত হয়ে যাচ্ছেন আদালতের ভূমিকা নিয়ে। তাঁর মন্তব্য, নারদ মামলা দীর্ঘ দিন ধরেই চলছে, এটা অত্যন্ত জরুরি জনস্বার্থবাহী কোনও মামলা নয়, তাহলে প্রধান বিচারপতির চেয়ারে যিনি আছেন তিনি কেন এত দ্রুততার সঙ্গে জামিনের বিষয়টি নিয়ে তৎপর হয়ে উঠলেন।
একমাত্র জনস্বার্থবাহী মামলার ক্ষেত্রেই এই যুদ্ধকালীন তৎপরতা পরিলক্ষীত হয়। এক্ষেত্রে তার ব্যতিক্রম দেখে তিনি বিস্মিত। আজ সিবিআই-এর সওয়াল করেন, তুষার মেহেতা। তিনি বলেন, আজই তিনি তার সওয়াল শেষ করতে চান।
তিনি কল্যানের জবাব খন্ডন করতে গিয়ে নারদ কাণ্ডের গুরুত্ব ও গভীরতা তুলে ধরে বলেন, এই ধরণের উদাহরণ আছে, যে এক সদস্যের বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আদালতের উচ্চতর বেঞ্চে মামলা গেছে। ঘটনা পরম্পরা তুলে ধরে তিনি ব্যখা করেন, কেন এই মামলায় জামিন বিষয়টিকে এত তৎপরতার সঙ্গে দেখতে হয়েছে।
