নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ঝড়ে পড়ে যাওয়া গাছ কাটতে এবার নিজস্ব বিপর্যয় মোকাবিলা দল ( Disaster Management Team ) চায় কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation )। গাছ কাটার পাশাপাশি যারা বিভিন্ন ধরনের বিপর্যয় সামলাতে পারবে। কিন্তু বিপর্যয় মোকাবিলা দপ্তর প্রস্তাব পাঠানো হলেও এক বছরের বেশি সময় ধরে সেই প্রস্তাবে সায় দেয়নি বলেই কলকাতা পুরসভা সূত্রে খবর। প্রতি বছর ঝড়ে কমবেশি গাছ পড়ে শহরে। ভাড়া করে গাছ কাটার লোক নামায় কলকাতা পুরসভা।
কাজে নামে বিপর্যয় মোকাবিলা দল। কিন্তু এবার একদম নিজস্ব বিপর্যয় মোকাবিলা দল তৈরি করতে চাই কলকাতা পৌরসভা। অন্যান্য জেলাতে পৃথক বিপর্যয় মোকাবিলা দল থাকলেও কলকাতা পুরসভা নিজস্ব কোনও বিপর্যয় মোকাবিলা টিম নেই। যার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য সরকারে কাছে। কিন্তু বছর গড়িয়ে গেলেও সেই প্রস্তাবে সায় মেলেনি। বিপর্যয় মোকাবিলা দপ্তর এর প্রোফাইল। বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে খবর, সেই অনুমতি দেওয়া সম্ভব নয়।
কলকাতা পুরসভার সচিবালয় সূত্রে খবর, গতবছর বিপর্যয় মোকাবিলা দপ্তরে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। যেখানে কলকাতা পুরসভার তত্ত্বাবধানে একটি পৃথক বিপর্যয় মোকাবিলা অফিস এবং টিম চাওয়া হয়েছিল। কলকাতা পুরসভার এক শীর্ষকর্তা বলেন, একজন এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, দুজন সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, একজন পিয়ন, একজন বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ পদ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। পাশাপাশি প্রত্যেকটি বরোতে ৩ থেকে ৪ জন করে লোক রাখতে হবে।
যে প্রশিক্ষিত লোকেরা দরকারে মাঠে নেমে কাজ করতে পারবেন। কিন্তু বছর পেরিয়ে গেলেও সেই প্রস্তাব নিয়ে কোন ধরনের উত্তর দেয়নি বিপর্যয় মোকাবিলা দপ্তর। আদৌ অনুমতি দেওয়া হবে কিনা, কিংবা কি কারনে অনুমতি দেওয়া হয়নি তার কোন উত্তর দেয়নি বিপর্যয় মোকাবিলা দপ্তর। তাইফের নতুন করে চিঠি পাঠাতে চলেছে কলকাতা পুরসভা।
এই প্রসঙ্গে বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান ( Javed Khan ) বলেন, কলকাতায় বিপর্যয় মোকাবিলা দল কলকাতা পুলিশে তত্ত্বাবধানে রয়েছে। কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম এর জন্যই আলাদা করে পুরসভার জন্য টিম করা সম্ভব নয়। কলকাতা পুলিশ বিশেষ ট্রেনিং দেয়। কলকাতায় যে কোন সমস্যায় তারা কাজে নামে। তাই পুরসভার জন্য আলাদা করে অফিস বা পৃথক বিপর্যয় মোকাবিলা দল দেওয়া সম্ভব নয়।
