সম্পত্তির মূল্যায়ন, কর নির্ধারণের জন্য নাগরিকের স্বার্থে এবার দুয়ারে পুরসভা

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শুরু হয়ে গেল কলকাতা পুরসভার ( Kolkata Municipal C orporation ) বিশেষ প্রকল্প ‘দুয়ারে পুরসভা’ ( Duare Pursabha )। আজ, শনিবার থেকে এই বিশেষ ক্যাম্প শুরু করেছে কলকাতা পুরসভার কর ও রাজস্ব বিভাগ। মিউটেশন ( Mutation ), সম্পত্তি কর সংক্রান্ত সমস্যা, সম্পত্তির মূল্যায়ন, কলকাতা পুরসভা কেন্দ্রিক জমি এবং বাড়ির নানাবিধ সমস্যা মেটাতে ঘরের দুয়ারে কলকাতা পুরসভার আধিকারিকরা। এদিন আজাদগড় বালিকা বিদ্যালয়ে প্রথম ক্যাম্প করবে কলকাতা পুরসভা।

সকাল ১১ টায় শুরু হয়েছে ক্যাম্প। গত বছর এই কর্মসূচি শুরু করার থাকলেও করোনা সংক্রমণ অত্যাধিক থাকার জন্য শুরু করা যায়নি। তবে এবার রাজস্ব আদায়ে মাঠে নামছে পুরসভা। আটকে থাকা বহু মিউটেশন, সম্পত্তির মূল্যায়ন সংক্রান্ত নানা সমস্যা এই শিবিরের মাধ্যমে মেটানো হবে। কলকাতা পুরসভার ওয়েভার স্কিমে আদায় মোটামুটি সন্তোষজনক ছিল। বার্ষিক আয় টার্গেট পৌঁছাতে পেরেছে কলকাতা পুরসভা। কিন্তু অধিক সংখ্যক করদাতার কাছে পৌঁছানো যায়নি।

এবার সেই টার্গেট ছাপিয়ে আগামী বছর নতুন রেকর্ড তৈরি করতে কোমর বেঁধে নেমেছে কলকাতা পুরসভার সম্পত্তি কর বিভাগ। মিউটেশন সহ সম্পত্তি করে নানাবিধ অভিযোগের নিষ্পত্তি করতে পারা এবং মহল্লায় ক্যাম্প করার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি এই মর্মে একটি ১০ দফা নির্দেশিকা জারি করেছিলেন কলকাতা পুরসভার বিশেষ কমিশনার সোমনাথ দে। ওই ১০ দফা নির্দেশিকায় কর আদায়ের উপরেই বিশেষ জোর দিয়েছ কলকাতা পুরসভা। মূলত শহরে বাকি পড়ে থাকা আবাসন কিংবা বাড়ির নিউটিশন দ্রুত করার নির্দেশ দিয়েছেন তিনি।

পাশাপাশি মিউটেশন সংক্রান্ত যত অভিযোগ বকেয়া পড়ে রয়েছে তার দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে। প্রয়োজনে সম্পত্তি কোন বিভাগের আধিকারিকরা বিভিন্ন পারা এবং মহল্লাতে ক্যাম্প করে নাগরিক মিউটেশন সমস্যার সমাধান করবেন। যার ফলে এত বিপুল অর্থ কলকাতা পুরসভার কোষাগারে ঢুকতে পারে। এছাড়াও সম্পত্তি কর বিভাগের বকেয়া পড়ে থাকা অর্থ আদায়ের কাজেও আধিকারিকদের আদাজল খেয়ে নামা নির্দেশ দেওয়া হয়েছে। যার পরিপ্রেক্ষিতে এই শুরু হল ‘দুয়ারে কলকাতা পুরসভা’ কর্মসূচি।

ঠিক হয়েছে, সপ্তাহে অন্তত দুটি করে ওয়ার্ড ক্যাম্প করা হবে। তারপর আস্তে আস্তে শিবিরের সংখ্যা বাড়ানো হবে। বিশেষ করে টার্গেট না হচ্ছে বিভিন্ন বহুতল আবাসনে। সেখানে আবাসনের ভেতরেই ক্যাম্প করবে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার সম্পত্তি বিভাগের এক আধিকারিক বলেন, শহরের প্রচুর ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে যার মিউটেশন এখনো হয়নি। অনলাইনে মিউটেশনের ক্লিয়ারেন্স দেওয়ার ব্যবস্থা চালু। কিন্তু তার পরেও বহু কেস বাকি পড়ে থাকছে। সেগুলির দ্রুত নিষ্পত্তি করতেই এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন