পশ্চিমবঙ্গের পুলিশী ব্যবস্থার আমূল সংস্কার চাইল জাতীয় মানবাধিকার কমিশন

|

রানার প্রতিবেদন : পশ্চিমবঙ্গের পুলিশি ( WB Police ) ব্যবস্থার আমূল পরিবর্তন চাইলো জাতীয় মানবাধিকার কমিশন( NHRC )। মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে ক্যালকাটা হাইকোর্টে ( Calcutta High Court ) যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতেই পশিমবঙ্গের পুলিশী ব্যবস্থার আমূল পরিবর্তন চাওয়া হয়েছে। বলা হয়েছে, পুলিশ এবং সেইসঙ্গে এই রাজ্যের আমলাতন্ত্রকে ঢেলে সাজানো দরকার। এই সুপারিশের মূল উদ্দেশ্য, আমলা এবং পুলিশকে রাজনৈতিক নেতৃত্বের প্রতি নয়, মানুষের জন্য দায়বদ্ধ করে তুলতে হবে।

এই রাজ্যে যেটা অত্যন্ত জরুরি। বলা হয়েছে, পুলিশের নিয়োগ এবং বদলি সংক্রান্ত স্বতন্ত্র বোর্ড গড়ে তুলতে হবে। এই সংক্রান্ত সুপ্রিমকোর্টের ( Supreme Court ) একটি মামলার রায় উল্লেখ করে বলা হয়েছে, ২০০৬ সালে ভারত সরকার বনাম প্রকাশ সিং মামলায় সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছিল তা কার্যকর করা জরুরি। সেই অনুযায়ী, রাজ্য নিরাপত্তা কমিশন গঠন, পুলিশ কম্পলেন্টস অথরিটি গঠন করা দররার।

সেই সঙ্গে বলা হয়েছে, রাজ্য পুলিশের ডিজি সহ উচ্চপদস্থ পুলিশ কর্তাদের বদলি ব্যবস্থার পরিবর্তন করতে হবে। তাদের দায়িত্ব দিতে হবে নূন্যতম একটা সময়সীমাও নির্দিষ্ট করে, যখন খুশি বদলি করা যাবে না। বর্তমান ব্যবস্থা বজায় থাকলে আমলাতন্ত্র শুধু শাসকদলের স্বার্থসিদ্ধির যন্ত্র হিসাবে কাজ করে যাবে। আমলা থেকে যাবে শাসক দলের ক্ষমতায় টিকে থাকার সহায়ক শক্তি হিসাবে।

জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে বলা হয়েছে, যারা সন্ত্রাসের কবলে পড়েছিলেন, যাদের হাসপাতালে চিকিৎসা করতে হয়েছে, সেই চিকিৎসার নথি সংগ্রহ করতে হবে। তাহলে সন্ত্রাসের রূপটা বোঝা যাবে। কারন, অসংখ্য ঘটনায় পুলিশ সন্ত্রাস রোখা তো দূর, আক্রান্ত মানুষের পাশে দাঁড়ায়নি এবং তাদের অভিযোগও গ্রহণ করেনি।

আরও পড়ুন