ব্রুনাইতে প্রজাদের জন্য ইসলামিক আইন, রাজার জন্য উদ্দাম যৌনতা

|

রানার ডেস্ক : ব্রুনাইতে হটাৎ চালু করে দেওয়া হলো ইসলামিক আইন। এর আগে মুসলিম প্রধান বহু দেশে চালু হয়েছে এধরণের আইন। ফলে ব্রুনাই নতুন ঘটনা নয়, কিন্তু ব্রুনাই নিয়ে পৃথিবী জুড়ে শুরু হয়েছে তুমুল হৈচৈ। কারন কি জানেন ? যিনি এই আইন চালু করলেন তিনি হলেন ব্রুনাইয়ের সুলতান। নাম, হাসানাল বোলখিয়া। দুনিয়ায় তিনি পরিচিত এক যৌন পাগল লোক হিসাবে।

যার একাধিক হারেম। সব গুলো হারেম ঠাসা বিদেশি সুন্দরী নারীতে। দিবা রাত্র এই সুলতান শুধু যৌন সুখের জন্য পাগল। কোটি কোটি ডলার খরচ হয় সুলতানের যৌন সুখ মেটাতে। তার ভাই জাফরী বোলখিয়াও একই পথের পথিক। তারও আছে একাধিক হারেম। নিত্য নতুন পদ্ধতিতে যৌন আনন্দ নেবার জন্য দু ভাইয়ের মধ্যে আবার মিষ্টি প্রতিযোগিতাও হয়।

ব্রুনাইয়ের সুলতানের এই যৌন এডভেঞ্চারের, রোমহর্ষক কাহিনী প্রথম দুনিয়ার সামনে আনেন মার্কিন সুন্দরী শ্যানন মার্কেতিক, ১৯৯২ সালে মিস আমেরিকা নির্বাচিত হয়েছিলেন তিনি। তাকেও সুলতান নিয়ে গিয়েছিলেন যৌন সুখের জন্য। সেই শ্যাননই কিছুদিন পর সুলতানের বিরুদ্ধে মামলা ঠুকেছিলেন। তার অভিযোগ ছিল, সুলতানের সঙ্গে তার চুক্তি হয়েছিল একবার সঙ্গমের জন্য তাকে দিতে হবে ৩০০০ ডলার।

কিন্তু ব্রুনেই পৌঁছে তিনি বুঝতে পারেন সুলতান তাকে যৌনদাসী বানিয়ে রাখতে চাইছে। কিছুদিন সব সহ্য করার পর, চলে আসেন আমেরিকায়, ফিরেই মামলা করেন তিনি। মজার কাহিনী শুনিয়েছেন জুলিয়ান লরেন। এই মহিলার কিশোরী বয়সেই ঠাঁই হয়েছিল সুলতানের ছোট ভাই জাফরীর হারেমে। তিনি পরে হারেম থেকে বেরিয়ে এসে একটি বই লেখেন। এই বই নিয়ে প্রচুর চর্চা হয়েছে গোটা বিশ্বে।

“সাম গার্লস : মাই লাইফ ইন হারেম”- এই বইতে প্রচুর মজার মজার তথ্য দিয়েছেন তিনি। তাতে লিখেছেন, দুই ভাইয়ের একাধিক করে ব্যক্তিগত বিমান আছে। সেই সঙ্গে দুনিয়ার বিভিন্ন প্রান্তে প্রচুর ছোট ছোট দ্বীপ কিনে রেখেছেন তারা। যখন ইচ্ছে তখনই প্লেন বোঝাই সুন্দরী মেয়ে নিয়ে তারা চলে যান সেই সব দ্বীপে। তারপর অভিনব সব যৌন ক্রীড়ায় মেতে ওঠেন তারা। কখনো কখনো দুভাই একসঙ্গেও হাজির হন কোনো দ্বীপে।

তেমনি এক ঘটনায় জুলিয়ানকে নিজের কাছে ডেকে নিয়েছিলেন সুলতান হাসনাল। অথচ জুলিয়ান গিয়েছিলেন জাফরির সঙ্গে। কিন্তু সেখানে তাকে ভোগ করে হাসনাল, জুলিয়ানের বয়স তখন ১৫ বছর। সেই সুলতানই নিদান হেকেছেন দেশে এখন থেকে শুধু চলবে শরীয় আইন। সুলতানের ধর্ম যখন উদ্দাম যৌনতা, সেই দেশে সেই সুলতানই প্রজাদের ওপর চাপিয়ে দিলেন ইসলামিক আইন। এ এক আজব দেশ, যত নিয়ম প্রজার জন্য আর শুধু বেলেল্লাপনাটুকু নিয়ে রাখলেন নিজের জন্য।

আরও পড়ুন