রানার ডেস্ক : ইজরায়েলের রাজধানী তেল আবিব গুঁড়িয়ে দেবের পরিকল্পনা নিয়েছিল জঙ্গি সংগঠন হামাস। ইজরায়েলের দখল নেবার লক্ষে তৈরি হয়েছে এই সুন্নি জঙ্গি দলটি। প্যালেস্টাইনে এদের সদর দফতর হলেও, গোটা মুসলিম বিশ্বে সেইসঙ্গে ইউরোপে এদের শাখা প্রশাখা ছড়িয়ে আছে। হামেশাই এরা হামলা চালায় ইসরায়েলের ওপর।
এবার ইজরায়েল যে পাল্টা হামলা চালালো, তা দেখে দুনিয়ার মানুষের চক্ষু চড়কগাছ। পৃথিবীর সব মানুষ জানে, প্রযুক্তিতে দুনিয়ার প্রথম সারির দেশ ছোট্ট ইজরায়েল। কিন্তু গত পরশু যে নমুনা তারা দেখাল তা সত্যি বিস্ময়কর। হামাসের নিশানা ছিল ইজরায়েলের রাজধানী তেল আবিব। এই শহরকে ধ্বংস করে দিতে অভিনব প্রযুক্তির আশ্রয় নিয়েছিল তারা।
গাজায় হামাসের গোপন ঘাঁটিতে জড়ো করা হয়েছিল অত্যাধুনিক বেলুন। সেই বেলুনগুলোর ভেতরে ঠাসা ভয়ঙ্কর বিস্ফোরক। এমন একটা সময় তারা এই বেলুনগুলো ওড়ানোর পরিকল্পনা নিয়েছিল, যাতে নিরাপত্তার চোখ এড়িয়ে যাওয়া যায়। এমন নিচু দিয়ে সেগুলো ওড়ানোর পরিকল্পনা ছিল, যাতে কোনও ধরণের রাডারেও সেগুলি ধরা না পরে। কিন্তু এর নাম ইসরায়েলি গোয়েন্দা বাহিনী।
ঠিক সময় খবর পৌঁছে যায় তাদের কাছে। বেলুন এবং বিস্ফোরক সক্রিয় করার আগেই চোখের নিমেষে সব সব শেষ করে দেয় ইজরায়েলি সেনা। এত নিখুঁত এবং এত নির্দিষ্ট আক্রমন সত্যি বিরল। সেনারা তাদের প্রযুক্তির ঝলক দেখাতে হামলার সময় সাংবাদিকদেরও অনুমতি দিয়েছিল ছবি তোলার, দেওয়া হয়েছিল পর্যাপ্ত নিরাপত্তা। তারপর যা ঘটলো তাতে দুনিয়ার চোখ ছানাবড়া।
