BREAKING : ভারতের সঙ্গে তিক্ততার জের, মারণাস্ত্রের সম্ভার বাড়াচ্ছে পাকিস্তান

|

রানার ডেস্ক : চলতি আর্থিক বছরের বাজেটে সামরিক ( Military ) খাতে বিপুল অর্থ বরাদ্ধ করলো পাকিস্তান ( Pakistan )। গত বছরের তুলনায় ৬.২ শতাংশ বরাদ্ধ বাড়ানো হয়েছে। চলতি অর্থ বছরে পাকিস্তান সামরিক খাতে খরচ করবে ১৩৭০০০,০০০০০০০ পাকিস্তানি রুপিয়া ( টাকা )। যদিও এই অর্থের বাইরে পাকিস্তান গোপনে পরমাণু অস্ত্রের প্রকল্প চালিয়ে যাচ্ছে। সেই খরচ কখনোই প্রকাশ্যে আসে না।

পাক পর্যবেক্ষকদের মতে, দুটি কারনে পাকিস্তানকে বিশেষ নজর দিতে হচ্ছে সামরিক শক্তির ওপর। প্রধানত ভারতের ( India ) সঙ্গে উত্তরোত্তর তিক্ততা বৃদ্ধি, দ্বিতীয়ত আফগানিস্তান (Afghanistan ) থেকে মার্কিন ( USA ) সেনা প্রত্যাহারে পাক-আফগান সীমান্তে অশান্তির আশঙ্কা। বিশেষ করে বালুচিস্তান ( Balochistan ) প্রদেশে যেভাবে লাগাতার বিছিন্নতাবাদী আন্দোলন তীব্র হচ্ছে এবং আফগান জঙ্গিদের ( Afghan Militant ) গতিবিধি বাড়ছে, তা কপালে ভাঁজ ফেলেছে পাক সরকারের।

বরাদ্ধ বাড়ানো হয়েছে নৌ এবং বায়ু সেনার জন্যও। যদিও ভারতের প্রেক্ষিতে পাকিস্তানের এই অর্থ বরাদ্ধ বিরাট কিছু চিন্তার বিষয় নয় বলেই মনে করছেন ভারতীয় বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, বাজেটে ভারত সামরিক খাতে যত টাকা বরাদ্ধ করে, সেটা পাক অংকের থেকে অনেক বেশি। ভারত এই মুহূর্তে সামরিক খাতে খরচ করে ৭২ মিলিয়ন মার্কিন ডলার। টাকার অংকে যা বিশ্বের তৃতীয়।

প্রথম আমেরিকা ( America ), ৭৭৮ বিলিয়ন ডলার, দ্বিতীয় চিন ( China ) ২৫২ বিলিয়ন ডলার, তৃতীয় ভারত, চতুর্থ রাশিয়া ( Russia ) ৬১.৭ বিলিয়ন ডলার। বিশ্বের প্রথম সারির ২০ দেশের মধ্যে স্থান নেই পাকিস্তানের। ভারতীয় বিশেজ্ঞরা বলছেন, চিন্তার বিষয় পাক অর্থ বরাদ্ধ নয়, মূল চিন্তা চিনের আগ্রাসী মনোভাব এবং চিন-পাকিস্তান বন্ধুত্ব। ভারতকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে, এবং সেটা করতে বেশি জোর দিতে হবে কূটনীতির ওপর।

আরও পড়ুন