ভারতের চাপেই আর্থিক বিপর্যয় বাড়ছে পাকিস্তানে, অভিযোগ বিদেশমন্ত্রীর

|

রানার ডেস্ক : ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক পাকিস্তান বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করলো পাকিস্তান। পাক বিদেশমন্ত্রী মেহমুদ কুরেশি জানিয়েছেন, এই মুহূর্তে ভারত সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানকে FATF (ফাইন্যান্সিয়াল একশন টাস্ক ফোর্স) -এ কালো তালিকা ভুক্ত করার জন্য। এই কাজে ভারত যদি সফল হয় তবে বছরে ৬৮৮৩ কোটি টাকা হারাবে পাকিস্তান।

বছরে এই পরিমাণ টাকা সাহায্য হিসাবে পাকিস্তানকে দেয় FATF। প্যারিসের এই সংস্থাটি গত বছরই পাকিস্তানের নাম তাদের ধূসর তালিকায় (গ্রে লিস্ট) তুলেছে। এই তালিকায় ওঠানোর মানে হলো, পাকিস্তান সরকার ও প্রশাসন সন্ত্রাসের পেছনে আর্থিক যোগানকে আটকাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গ্রে লিস্টে একবার নাম উঠলে সেই দেশের আর্থিক সাহায্য বন্ধ করা হয় না, কিন্তু ওই দেশের ওপর নজরদারি চালানো হয়।

পাক বিদেশমন্ত্রী জানিয়েছেন, ইসলামাবাদ নিরন্তর চেষ্টা চালাচ্ছে যাতে তাদের দেশকে গ্রে লিস্ট থেকে বার করে আনা যায়। তার অভিযোগ, ভারত কার্যত আদানুন খেয়ে ময়দানে নেমেছে, যেমন করে হোক পাকিস্তানের নাম কালো তালিকা ভুক্ত করার জন্য। যাতে আর্থিক সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুলওয়ামা কাণ্ডের পর দিল্লি ঠিক করে এবার একটা হেস্তনেস্ত করেই ছাড়া হবে।

পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার কাছে থেকে বিপুল টাকা পায়, সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য। বাস্তবে পাকিস্তান সন্ত্রাসবাদকে লালন পালন করে সেই টাকা দিয়ে। তাদের একটাই লক্ষ্য ভারতকে বিপর্যস্ত করা। বহু বার দিল্লি একথা বলেও কোনও ফল পায়নি আন্তর্জাতিক মঞ্চে। কিন্তু উড়ি হামলার পর দিল্লির তৎপরতা প্রথম বড় সাফল্যের মুখ দেখে।

আমেরিকা জঙ্গি বিরোধী অভিযান চালানোর জন্য যে বিপুল আর্থিক সহায়তা দিতো ইসলামাবাদকে সেটা বন্ধ করে দেয় তারা। সম্প্রতি ভারতের নজরে সেই সব দেশ ও সংস্থা যারা কম বেশি কিছু হলেও আর্থিক মদত দেয় পাকিস্তানকে। একেবারে নথিপত্র নিয়ে সেই সব দেশ ও সংস্থাকে বোঝানোর জন্য বিশেষ অভিযানে নেমেছে ভারতীয় কূটনৈতিকরা।

আরও পড়ুন