কাশ্মীরের জন্যই পাকিস্তানের পরমাণু বোমা দরকার, মন্তব্য ইমরানের

|

রানার প্রতিবেদন : কাশ্মীর ( Kashmir ) বিবাদ আছে বলেই পরমাণু অস্ত্রের ( Atomic Bomb ) প্রয়োজনীয়তা আছে। এক আন্তর্জাতিক টেলিভিশন সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই মন্তব্য করেন ইমরান খান ( Imran Khan )। তিনি বলেন, এমন একটা দেশের সঙ্গে পাকিস্তানের ( Pakistan ) সীমানা বিবাদ চলছে, সেই দেশটা পাকিস্তানের থেকে সাতগুন বড়। এই অবস্থায় দেশের নিরাপত্তার স্বার্থেই পরমাণু অস্ত্র রক্ষাকবচ হিসাবে কাজ করে।

শুধু এখানেই শেষ নয়, ইমরান ( Imran Khan ) বলেছেন, “এমন একটা দেশ আমাদের প্রতিবেশি যাদের সঙ্গে সীমানা বিবাদ নিয়ে তিনবার সামরিক সংঘাত হয়েছে। ইমরান বলেন, তিনি ব্যক্তিগতভাবে পরমাণু বোমার ( Atomic Bomb ) ঘোর বিরোধী কিন্তু বাস্তব পরিস্থিতিতে পাকিস্তানের পরমাণু বোমা কাজ করছে শুধু রক্ষাকবচ হিসাবে। তিনি বলেন, পাকিস্তানের পরমাণু বোমা আক্রমণের জন্য নয়, আত্মরক্ষার জন্য।

আন্তর্জাতিক টেলিভিশন সংস্থার সাক্ষাৎকার উদ্ধৃত করে পাকিস্তানের দৈনিক পত্রিকা “দ্য ডন” লিখেছে, ভারত-পাক সীমানা বিবাদ নিয়ে কথা বলতে গিয়ে ইমরান বলেন, সমস্ত বিবাদের একমাত্র কারণ ভারতের হাতে থাকা কাশ্মীর ( Indian Occupied Kashmir ) সমস্যার অমীমাংসিত সমাধান। ইমরানকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তান মুসলিমদের স্বার্থ নিয়ে সোচ্চার। উল্টোদিকে চিনে মুসলিমদের ওপর অত্যাচার নিয়ে কেন নীরব ইসলামাবাদ?

এর উত্তরে ইমরান বলেন, “চিনের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে পাকিস্তানের আলোচনা হয়। দ্বিপাক্ষিক এই আলোচনা বন্ধ দরজার পেছনেই হয়। কারন চিন আমাদের ঘনিষ্ঠ বন্ধু। পাকিস্তান যখন চরম বিপদে পড়েছে তখনই উদ্ধার করতে এগিয়ে এসেছে চিন ( China )।” এই মন্তব্য করে ইমরান বলেন, “পাকিস্তান চিন নিয়ে নয়, ভারতের অধীনে থাকা কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন, যেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি প্রায় এক লক্ষ মানুষ।” এই মন্তব্য করে আসলে চিনের সঙ্গে বন্ধুত্ব নয়, চিনের কাছে পাকিস্তানের দাসত্বই গুরুত্ব দিয়ে তুলে ধরলেন পাক প্রধানমন্ত্রী।

আরও পড়ুন