জুলাইয়ে লালবাজার অভিযানের ডাক দিল বিজেপি

|

রানার ডেস্ক : জুলাইয়ে লালবাজার ( Lal Bazar ) ঘেরাও অভিযানের ( Campaign ) ডাক দিল রাজ্য বিজেপি’র অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি জানিয়েছেন, রাজ্যজুড়ে সন্ত্রাসের প্রতিবাদে তাদের এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে হিংসা সন্ত্রাসের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি ( BJP )। নেতৃত্বে ছিলেন সায়ন্তন বসু ( Sayantan Basu ) এবং অগ্নিমিত্রা পাল ( Agnimitra Paul )।

বিজেপি রাজ্য দপ্তর ছয় নম্বর মুরলীধর সেন থেকে মিছিল যাবার কথা ছিল এক কিলোমিটার পথ। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এখন করোনার বিধি-নিষেধ চলছে, লকডাউন চলছে, সুতরাং কোনো রকম মিছিল করতে দেয়া যাবে না। এই যুক্তিতে বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ প্রশাসন। প্রতিবাদে রাস্তায় বসেই বেশ কিছুক্ষণ বিক্ষোভ অবস্থান করেন বিজেপি কর্মীরা।

প্রায় জনা পঞ্চাশেক বিজেপি কর্মীকে নিয়ে মিছিল করার উদ্দেশ্য থাকলেও সেটা হয়নি। কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করে উঠে যান তারা। সায়ন্তন বসু জানান, জুলাই মাসে লকডাউন থাক না থাক, এক লক্ষ মানুষের মিছিল করবেন তারা। “শাসক দলের সন্ত্রাসের”প্রতিবাদে সেই মিছিল যাবে লালবাজার এর উদ্দেশ্যে। গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসা সন্ত্রাস এখনো থামেনি বলে অভিযোগ বিজেপির।

তাদের দাবি লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন ভোটের পরে। তৃণমূলের হাতে জন বিজেপি কর্মী খুন হয়েছেন অসংখ্য নারী ধর্ষিত হয়েছেন। সায়ন্তন বলেন, বিরোধী রাজনৈতিক দল প্রতিবাদ করতে গেলে বাধা দিচ্ছে প্রশাসন। এই অবস্থায় দাঁড়িয়ে তাদের সামনে প্রতিবাদ করা ছাড়া অন্য কোন পথ খোলা নেই, প্রতিবাদ তাদের করতেই হবে এবং সেটা জুলাই মাস থেকে শুরু হবে। যে আন্দোলনের সূত্রপাত হবে লালবাজার অভিযানের মধ্যে দিয়ে।

আরও পড়ুন