রানার প্রতিবেদন : বলিউড ( Bollywood ) তারকারা কখন যে কী করেন তা বোঝা ভার! বিশেষ করে সুন্দরী চটকদার অভিনেত্রীদের তো কথাই নেই। এই তো এক আজব কাণ্ড করেছেন বলি হটি উর্বশী রাউতেলা ( Urvashi Rautela )। সারা শরীরে কাদা মেখে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছেন এই সেক্সি অভিনেত্রী। তবে এই শরীরে কাদা মাখানো নাকি কোনো ফোটোশুটের জন্য নয়। কারণ স্বাস্থ্যকর। রূপলাবণ্য চটকদার করবার জন্য মিশরের ( Egypt ) রানি ক্লিওপেট্রা ( Cleopatra VII Philopator ) নাকি নিয়মিত শরীরে কাদা মাখতেন।
সেই কিংবদন্তি রানির দেখানো পথে চলার জন্যই নাকি উর্বশীর এই কর্দমস্নান। সেই সঙ্গে উর্বশী তাঁর এই অভিনব পোস্টে কাদার উপকারিতা সম্পর্কেও জানিয়েছেন অনুরাগীদের। প্রসঙ্গত উল্লেখ্য, হলিউড অভিনেত্রী কিয়েরা নাইটলির মতো একাধিক তারকাও কাদাস্নানের উপকারিতায় বিশ্বাসী। তাঁদেরও রানি ক্লিওপেট্রার অনুগামিনী বলা যেতে পারে। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের একটি টুলের উপরে বসে রয়েছেন সুন্দরী উর্বশী। তাঁর চোখ কী এক আবেগে যেন বন্ধ।
সারা শরীরে কাদা মাখা। একটি হাত অন্য হাতের বাহুতে রাখা। শরীরের সব ভাঁজ আর খাদ স্পষ্ট। উর্বশীর এই ছবি দেখে রীতিমতো আপ্লুত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। উর্বশী যেন কোনও রক্তমাংসের মানুষ নন, শিল্পীর বানানো এক নগ্ন ভাস্কর্য। উর্বশীর মতে, কাদাস্নান ত্বকের ঔজ্জ্বল্য ও সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, মনও চাপমুক্ত ও শান্ত থাকে। তাই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার সব থেকে পছন্দের এই কাদাস্নান অথবা যাকে বলা যায় মাড থেরাপি।’
এরপরে তিনি ইতিহাস বর্ণনা করেছেন তাঁর পোস্টে। মিশরের কিংবদন্তি রানি ক্লিয়োপেট্রা কাদাস্নান করতে ভালোবাসতেন এবং তাঁর ভুবনখ্যাত রূপযৌবনকে ধরে রাখতেন।উর্বশীর পোস্ট থেকে জানা গেছে, এই কাদামাটি খনিজসমৃদ্ধ। ত্বকের জন্য কয়েক হাজার বছর ধরে তা অত্যন্ত উন্নতমানের বলে বিবেচিত হয়। এমনকি শরীরে কোনও ব্যথাবেদনা হলেও কাদাস্নান তা দূর করতে পারে।
কদিন পরেই তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন উর্বশী। বড় প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করতে চলেছেন। জানা গেছে অ্যাকশন ঘরানার ছবিতে তাঁর আছে বহু স্টান্ট। সেসব নিজেই স্টান্ট করবেন বলে বহু দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন উর্বশী। কাদাস্নান সেই ফিল্মকে কতদূর ব্যবসাস্ফল করতে পারে এখন সেতাই দেখার।
