নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শুক্রবার থেকে ফের বদল হলো মেট্রো পরিষেবার সূচি। শুক্রবার থেকে সারাদিনে ২১৬টি মেট্রোর বদলে চলেছে ১৯২টি রেক। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। তবে আমুল বদল হচ্ছে সময়সূচী।
সোম থেকে শনি প্রথম মেট্রো চালু হবে সকাল আটটার সময় এবং শেষ মেট্রো ছাড়বে রাত আটটায়। রবিবার ওটা দিনে চলবে ৮২টি রেক। সকাল দশটায় প্রথম পরিষেবা শুরু হবে। শেষ পরিষেবা পাওয়া যাবে রাত আটটার সময়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫০% রেক নিয়ে মেট্রো চালানোর কথা বলেছিলেন। সেই মত নিজেদের পরিবর্তিত পরিষেবার সূচি জানিয়ে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এর ফলে কিছুটা হলেও যাত্রীসাধারণের হয়রানি বাড়বে বলে মনে করা হচ্ছে।
