CBI – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Thu, 15 Jul 2021 13:42:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png CBI – Runner Bangla https://runnerbangla.com 32 32 বঙ্গে নারকীয় সন্ত্রাসের সিবিআই চেয়ে আদালতে রিপোর্ট মানবাধিকার কমিশনের https://runnerbangla.com/west-bengal-post-poll-violence-report-human-rights-commission-court-cbi/ Thu, 15 Jul 2021 12:56:47 +0000 https://runnerbangla.com/?p=3995 রানার ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের পরে ভয়াবহ সন্ত্রাসের হয়েছিল গোটা রাজ্যজুড়ে। পুলিশি নিষ্ক্রিয়তা এবং রাষ্ট্রীয় মদতের কথাও উল্লেখ করা হয়েছে। খুন,ধর্ষণ, বাড়ি আগুন দিয়ে জালানোর মত ঘটনা ঘটেছে। কার্যত তাণ্ডবলীলা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে। ঠিক এই ভাষাতেই রিপোর্ট দিল মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশন ( National Human Rights Commission ) এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর সিবিআই ( CBI ) তদন্ত চেয়েছে।

বলা হয়েছে, রাজ্য জুড়ে যে ভয়াবহ সন্ত্রাসের পরিবেশ কায়েম হয়েছে তা অত্যন্ত উদ্বেগের। ভয়াবহ এবং নারকীয় ঘটনাগুলো আলাদাভাবে তদন্তের জন্য সিবিআই তদন্ত জরুরি বলে মত কমিশনের। থেকে বলা হয়েছে সিবিআই কিভাবে কাজ করবে না করবে তাদের তাদের পথনির্দেশ এবং সহায়তার জন্য সিট গঠন জরুরি। সিট থাকুক হাইকোর্টের ( High Court ) তত্ত্বাবধানে।

একই সঙ্গে সরকারি উকিল দের একটা আলাদা প্যানেল তৈরি করতে বলা হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ক্ষতিপূরণ, তাদের রেশন, বাড়িঘর মেরামতি করার জন্য সরকারি সহায়তার সুপারিশ করা হয়েছে কমিশনের রিপোর্টে । জাতীয় মানবাধিকার কমিশনের মতে দিনের পর দিন যেভাবে এ ধরনের নাটকীয় ঘটনা পশ্চিমবঙ্গে হয়েছে তা এককথায় নজিরবিহীন।

অবিলম্বে এই ধরনের ঘটনায় রাশ টানা না গেলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের এই অত্যাচারের ঘটনা গুলো অন্যান্য রাজ্যে ও ছড়িয়ে পড়তে পারে। যদি পশ্চিমবঙ্গের মত ঘটনা দেশের অন্যান্য রাজ্যে ছড়াতে শুরু করে, তাহলে এ দেশ থেকে গণতন্ত্রের বিদায় সুনিশ্চিত। সুতরাং এখনই কঠোর হাতে বিষয়টির মোকাবেলা করা না গেলে ভবিষ্যতের জন্য এক ভয়াবহ দুর্দিন অপেক্ষা করে আছে।

]]>
Narada Case Update : আদালতের ভূমিকা নিয়ে আদালতেই প্রশ্ন তুললেন কল্যাণ https://runnerbangla.com/narada-case-update-kalyan-banerjee-questioned-calcutta-high-court/ https://runnerbangla.com/narada-case-update-kalyan-banerjee-questioned-calcutta-high-court/#respond Thu, 03 Jun 2021 16:57:15 +0000 https://runnerbangla.com/?p=1901 রানার প্রতিবেদন : নারদ মামলা ঘিরে কল্যাণ ব্যানার্জিকেও ( Kalyan Banerjee ) পার্টি করেছিল সিবিআই। পার্টি করা হয়েছে আইন মন্ত্রী মলয় ঘটককে ( Moloy Ghatak )। আজ নিজের হলফ নামা জমা দেন কল্যাণ। ঘটনা পরম্পরা তুলে ধরে তার ভুমিকার ব্যাখ্যা দেন তৃনমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ ব্যানার্জি। সেইসঙ্গে সরাসরি তিনি আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁর হলফনামায়।

তিনি লিখেছেন, তাঁর বিরুদ্ধে সিবিআই ( CBI ) যে অভিযোগ এনেছে তা ভুয়ো, কিন্তু তিনি বিস্মিত হয়ে যাচ্ছেন আদালতের ভূমিকা নিয়ে। তাঁর মন্তব্য, নারদ মামলা দীর্ঘ দিন ধরেই চলছে, এটা অত্যন্ত জরুরি জনস্বার্থবাহী কোনও মামলা নয়, তাহলে প্রধান বিচারপতির চেয়ারে যিনি আছেন তিনি কেন এত দ্রুততার সঙ্গে জামিনের বিষয়টি নিয়ে তৎপর হয়ে উঠলেন।

একমাত্র জনস্বার্থবাহী মামলার ক্ষেত্রেই এই যুদ্ধকালীন তৎপরতা পরিলক্ষীত হয়। এক্ষেত্রে তার ব্যতিক্রম দেখে তিনি বিস্মিত। আজ সিবিআই-এর সওয়াল করেন, তুষার মেহেতা। তিনি বলেন, আজই তিনি তার সওয়াল শেষ করতে চান।

তিনি কল্যানের জবাব খন্ডন করতে গিয়ে নারদ কাণ্ডের গুরুত্ব ও গভীরতা তুলে ধরে বলেন, এই ধরণের উদাহরণ আছে, যে এক সদস্যের বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আদালতের উচ্চতর বেঞ্চে মামলা গেছে। ঘটনা পরম্পরা তুলে ধরে তিনি ব্যখা করেন, কেন এই মামলায় জামিন বিষয়টিকে এত তৎপরতার সঙ্গে দেখতে হয়েছে।

]]>
https://runnerbangla.com/narada-case-update-kalyan-banerjee-questioned-calcutta-high-court/feed/ 0
Narada Case Update : নারদ মামলায় চারজনের শর্ত সাপেক্ষে জামিন https://runnerbangla.com/narada-case-four-suspected-leaders-granted-conditional-bail/ https://runnerbangla.com/narada-case-four-suspected-leaders-granted-conditional-bail/#respond Fri, 28 May 2021 08:07:48 +0000 https://runnerbangla.com/?p=1515 রানার ডেস্ক : নারদ মামলায় ধৃত মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জিকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী, পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ জামিন মঞ্জুর করলেও এখন শুনানি চলছে, কোন কোন শর্তে তাদের এই জামিন দেওয়া হবে।

গত ১৭ মে নারদ মামলায় অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেফতার করে সিবিআই। সেদিন বিকেলেই সিবিআই আদালত এই চারজনের জামিনের আবেদন মঞ্জুর করে। কিন্তু সেদিন রাতেই হাইকোর্টে জামিনের বিরোধিতা করে ধৃতদের জামিনের আদেশ বাতিলের আবেদন করে সিবিআই। হাইকোর্টে জামিনের নির্দেশ বাতিল হয়ে যায়।

চারজনকে নিয়ে যাওয়া হয় প্রেসিসেন্সি জেল হাজতে। পরদিন ফিরহাদ বাদে বাকি তিনজন অসুস্থ হয়ে পড়েন এবং তারা এসে ভর্তি হন এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে। অভিযুক্তদের পক্ষে ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন করা হয়। ডিভিশন বেঞ্চে দুই বিচারপতির মতানৈক্য হওয়ায় এই মামলার শুনানির সিধান্ত হয় পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চে। ঠিক হয়, বৃহত্তর বেঞ্চের রায় আসা পর্যন্ত অভিযুক্তরা গৃহবন্দি থাকবেন।

ফিরহাদ জেলেই ছিলেন, তিনি পত্রপাঠ বাড়ি চলে যান। শোভন জেদ করে ব্যক্তিগত মুচলেখা দিয়ে বাড়ি চলে যান। হাসপাতলে থেকে যান সুব্রত এবং মদন। ইতিমধ্যে সিবিআই ধৃতদের হেফাজতে চেয়ে আবেদন করে সুপ্রিম কোর্টে। কিন্তু আবেদনে ভুল থাকায় সেই মামলা ঝুলে যায়, আবেদন প্রত্যাহার করে নেয় সিবিআই।

আরও পড়ুন : রহস্য ঘেরা দ্বীপ, যেখানে কেউ গেলে আর ফিরে আসে না

গতকাল কলকাতা হাইকোর্টে বৃহত্তর বেঞ্চে সিবিআই অভিযুক্তদের জামিনের বিরোধীতা করে। একইসঙ্গে এই মামলাকে রাজনৈতিক ভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ তোলে তারা। উদ্দেশ্যে, অভিযুক্তদের বাইরে রাজ্যে নিয়ে গিয়ে মামলার নিষ্পত্তি করা। আজ দুপুরে ফের শুনানি শুরু হয়। আদালত জামিনের আবেদন মঞ্জুর করে জানায় এটি অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হলো।

]]>
https://runnerbangla.com/narada-case-four-suspected-leaders-granted-conditional-bail/feed/ 0
শোভন-বৈশাখীর ভুলেই বাকি তিন বিপাকে, নতুন ঘুঁটি সাজাচ্ছে সিবিআই https://runnerbangla.com/sovan-chatterjee-baisakhi-banerjee-mistake-cbi-prepare-new-plot/ https://runnerbangla.com/sovan-chatterjee-baisakhi-banerjee-mistake-cbi-prepare-new-plot/#respond Sun, 23 May 2021 08:57:40 +0000 https://runnerbangla.com/?p=1345 রানার ডেস্ক : বাড়িতে যেতে পারবেন, আদালতের রায় শুনেই এক লাফে দাঁড়িয়ে পড়লেন শোভন চট্টোপাধ্যায়, জোরাজুরি শুরু করলেন বাড়ি ফিরে যাবার জন্য। চিকিৎসকরা চটজলদি তাকে হাসপাতালে থেকে ছাড়তে রাজি না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন তিনি। কেন ছাড়া হচ্ছে না, এনিয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন বৈশাখীও।

তিনি চান, আদালত যখন বাড়িতে থাকতে বলেছে, তখন গোলপার্কের বাড়িতেই ফিরে যাওয়া হবে উপযুক্ত পদক্ষেপ। পর্যবেক্ষকরা বলছেন, যেভাবে রত্না এবং তারা ছেলে মেয়ে শোভনকে ঘিরতে শুরু করেছিল এখানে, সেই পরিস্থিতিতে এক মুহূর্ত নিজের বলয়ের বাইরে রাখাটা ঝঁকিপূর্ন হয়ে যাচ্ছিল বৈশাখীর জন্য।

এখানেই শেষ নয়, হাসপাতালে রীতিমতো এনিয়ে সাংবাদিক সম্মেলন করে ফেললেন শোভন। জেল হেফাজতে থেকে কেই সাংবাদিক সম্মেলন করতে পারেন ? আইনের চোখে এটা একদিকে যেমন বিস্ময়কর অন্যদিকে গুরুতর অপরাধও বটে। শোভন না হয় ভুল করেছেন কিন্তু প্রশ্ন উঠছে, গ্রেফতার হওয়া এই নেতার জন্য যে নিরাপত্তা কর্মীরা ছিল, তারা কেন বাঁধা দেননি।

নাকি, প্রাক্তন তৃনমূল নেতা ও সাবেক মেয়রকে কিছু বলার হিম্মত করে উঠতে পারেননি তারা। সেইসঙ্গে গুঞ্জন, শোভন তৃনমূলে ফিরছেন, এই বার্তাই কি পুলিশকে দূরে থাকতে বাধ্য করলো? উঠছে সেই প্রশ্ন। গ্রেফতার হয়ে অসুস্থ হয়ে পড়লেন সুব্রত মুখার্জি, শোভন চ্যাটার্জি এবং মদন মিত্র। ফিরহাদ হাকিম কিন্তু সেই ফাঁদে পা দেননি।

আরও পড়ুন : কোনও সন্তানই অবাঞ্ছিত নয়, অবাঞ্ছিত মনে হলে বাক্সে ফেলে দিন

পাছে সিবিআই প্রভাবশালীর তত্ত্ব দার করায় সেহেতু তিনি প্রেসিডেন্সি জেলে থাকাই উপযুক্ত মনে করেন। এতে লাভও হয়েছে তার। বাকিরা অসুস্থতা দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়ে জামিন পেয়েই বাড়ি ফিরতে সংকটে পড়েছেন, কারন আগামী দিনে সিবিআই আদালতকে এটাই বলবে, অসুস্থতা ছিল নাটক।

জেলের ভাত এড়াতেই সব গিয়ে আস্তানা গেড়েছিল এসএসকেএম-এর উডবার্ন ইউনিটের স্বাচ্ছন্দের ঘেরাটোপে। একমাত্র ফিরহাদই পত্রপাঠ ফিরতে পেরেছেন বাড়িতে। শোভন জোর করেই ফিরে গেছেন বৈশাখীর সঙ্গে। বাকি দু’জন এখনো কম্বলমুড়ি দিয়ে পরে আছেন হাসপাতালে। পর্যবেক্ষকদের ধারণা, শোভনের মতো চটজলদি বাড়ি ফিরে গেলে সিবিআই আদালতে বলবে, এরা সব অসুস্থতার নাটক করছিল।

আরও পড়ুন : শাহরুখের মুখে কাজলের নিন্দা? হ্যাঁ এটাই বাস্তব, তারপরই অবিশ্বাস্য ঘটনা

অন্যদিকে চিকিৎসকরাও চাপে আছেন। কারন এরা সত্যি অসুস্থ নাকি নাটক, তা পরীক্ষা করতে দিল্লির এইমস থেকে পাঁচ সদস্যের এক মেডিক্যাল টিম আনছে সিবিআই। তারাই প্ৰকৃত সত্য খতিয়ে দেখবে। যদি দেখা যায়, এরা আদৌ ভর্তি হবার মতো অসুস্থ ছিলেন না, তাহলে চাপে পড়বেন চিকিৎসকরাও।

কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর, সিবিআই আদালতে এটাই বলবে, তৃণমূলের সরকার এখানে ক্ষমতায় আছে বলে, পুলিশ থেকে চিকিৎসক সব মহলের অন্যায় সাহায্য নিচ্ছেন অভিযুক্তরা। নইলে অসুস্থ না হওয়া সত্বেও যেমন হাসপাতালে ভর্তি হওয়া যায়, তেমনি পুলিশের নাকের ডগার সামনে জেল হেফাজতে থাকা অভিযুক্ত ব্যক্তি সাংবাদিক সম্মেলন করতে পারেন।

আরও পড়ুন : বিয়ে নিয়ে পারিবারিক সংকটে পড়েছেন অর্জুন

সুতরাং এদের প্রভাব অনস্বীকার্য। এদের জামিন দেওয়া যেমন ঝুঁকিপূর্ন তেমনি এরাজ্যের প্রশাসনিক বলয়ের মধ্যে রেখে এদের সঠিক বিচারও সম্ভব নয়। একারণেই পশ্চিমবঙ্গের বাইরে, নিরপেক্ষ রাজনৈতিক ও প্রশাসনিক বলয়ের মধ্যেই সম্ভব চাপমুক্ত তদন্ত এবং বিচার। অর্থাৎ বাংলার বাইরে নিয়ে যাবার জন্য এখন যুক্তির জাল বুনছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই জাল নির্মাণের উপযুক্ত কাঁচামাল গতকালই সরবরাহ করে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।

]]>
https://runnerbangla.com/sovan-chatterjee-baisakhi-banerjee-mistake-cbi-prepare-new-plot/feed/ 0