By Election – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 05 Jul 2021 14:03:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png By Election – Runner Bangla https://runnerbangla.com 32 32 আজই তৃণমূলে যোগ দিতে পারেন প্রণব পুত্র অভিজিৎ https://runnerbangla.com/former-president-pranab-mukherjee-son-abhijit-mukherjee-join-trinamool-congress/ Mon, 05 Jul 2021 08:13:41 +0000 https://runnerbangla.com/?p=3327 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন অভিজিৎ মুখোপাধ্যায় ( Abhijit Mukherjee )। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ( Former President of India ) তথা কংগ্রেসের বিশিষ্ট নেতা প্রণব মুখোপাধ্যায়ের ( Pranab Mukherjee ) পুত্র তিনি। আজ সোমবার তৃণমূল ভবনে শাসক দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং উত্তর কলকাতা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি যোগদান করবে বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ভাবে মুখ খুলতে নারাজ উভয় পক্ষ।

কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের ( TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিজিতের বৈঠক জল্পনা বাড়িয়েছিল। তবে বিষয়টি নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি। অভিজিৎ মুখোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের যোগদানের সম্ভাবনা বহুদিনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি নিয়মিত যোগাযোগ রাখেন। সামনেই রাজ্যসভা নির্বাচন ( Rajya Sabha Elections )। মনে করা হচ্ছে অভিজিৎ মুখোপাধ্যায়কে রাজ্যসভায় প্রার্থী করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

তবে প্রাক্তন এই কংগ্রেস বিধায়ক এর যোগদান স্বাভাবিকভাবেই প্রদেশ কংগ্রেসের মনোবল ভাঙ্গবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কার্যত সাইনবোর্ড হয়ে যাওয়া কংগ্রেসের কাছে এটা আরও একটা বড় ধাক্কা। তবে রাজ্যের একাধিক বিধানসভা উপনির্বাচনের ( Assembly By Elections ) মধ্যে জঙ্গিপুর Jangipur ) আসনেও তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করতে পারেন বলেই ঘাসফুল শিবিরের গুঞ্জন রয়েছে। জঙ্গিপুর বিধানসভা নির্বাচন হয়নি।

দীর্ঘদিন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ( Jangipur Lok Sabha Constituency ) অভিজিৎ মুখোপাধ্যাযয়ের পিতা প্রণব মুখোপাধ্যায়ের আসন ছিল। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎকে এই কেন্দ্রে প্রার্থী করলে তা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এর আগেও এই আসনে তিনি বিধায়ক হয়েছেন। তবে শুধু অভিজিৎ মুখোপাধ্যায় নয়। কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর। অভিজিৎ মুখোপাধ্যায় এর হাত ধরে প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কেও তৃণমূল কংগ্রেস নিজের দিকে টেনে আনতে পারে। শেষ পর্যন্ত প্রণব পুত্রকে তৃণমূল সুপ্রিমো রাজনীতির অঙ্গনে কোন কাজে লাগায় সেটাই এখন দেখার।

]]>
নির্দিষ্ট সময়ে উপনির্বাচন ঘিরে অনিশ্চয়তা, চাপ বাড়াতে প্রস্তুতি মমতার https://runnerbangla.com/uncertainty-by-election-mamata-banerjee-increase-pressure/ Sun, 04 Jul 2021 15:00:00 +0000 https://runnerbangla.com/?p=3290 কলকাতা : রাজ্যের নটি আসনের উপনির্বাচন ( By Election ) কবে হবে এখনও নিশ্চিত নয়। তবে নবান্ন ( Nabanna ) সূত্রে খবর, উপনির্বাচন করানো নিয়ে তাদের কোনও আপত্তি নেই বলেই জানিয়েছে নির্বাচন কমিশন ( Election Commission of India )। আপত্তি থাকার কথাও নয়, কিন্তু প্রশ্নটা হলো কবে হবে সেই ভোট? এই প্রশ্নে নীরব কমিশন। এই উপনির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে ভবানীপুর ( Bhabanipur Constituency )। যেখান থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) লড়বেন।

স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ রয়েছে। তবে তৃণমূল কংগ্রেস ( TMC ) নিজেদের ঘুঁটি সাজানোর শুরু করে দিয়েছে। কোন আসনে কে প্রার্থী হবে তা বাছাইয়ের কাজ চলছে। বেশ কয়েকটি আসনে প্রার্থীদের ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে নিজের কেন্দ্র ভবানীপুরের বাইরে কলকাতার কাছাকাছি রয়েছে খড়দা বিধানসভা আসন ( Khardaha Constituency )।

সেখান থেকে এক তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়তে পারেন রাজ্যের প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ( Sovandeb Chattopadhyay )। তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কেন্দ্রে লড়বেন বলে তিনি ইতিমধ্যেই ওই আসনের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। অন্যদিকে খড়দা আসনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী কাজল সিনহা ( Kajal Sinha )। তাঁর মৃত্যুর পর ওই কেন্দ্র ফাঁকা।

পাশাপাশি শান্তিপুর কেন্দ্রে ( Shantipur Assembly Constituency ) তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন স্থানীয় এক মহিলা চিকিৎসক। যদিও দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেস তাঁর নাম প্রকাশ্যে আনছে না। কোচবিহারের দিনহাটা কেন্দ্রে উদয়ন গুহ। ওই আসনে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক ( Nisith Pramanik ) বিজেপির প্রার্থী হয়ে বিধানসভাতেও জিতেছেন। কিন্তু তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। ওই আসনে নিশীথের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী উদয়ন গুহকেই ফের উপনির্বাচনে টিকিট দেওয়া হবে বলে খবর।

অন্যান্য কেন্দ্র নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তৃণমূল কংগ্রেস মনে করছে উপনির্বাচন করানো নিয়ে চূড়ান্ত টালবাহানা করতে পারে বিজেপি। সেই কারণে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেইসঙ্গে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়ে কমিশনের ওপর মানসিক চাপ তৈরি করতে চাইছে তৃনমূল। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার উপনির্বাচনও বাকি।

রাজ্যসভার উপনির্বাচন কবে হবে তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে উপনির্বাচনের ক্ষেত্রে কোথাও কোনও বাধা নেই। ফলে বিধানসভা উপনির্বাচনে তাহলে হতে পারে, তেমনটাই মনে করছে বাংলার শাসক দল। যদিও বিজেপি বিধানসভা উপনির্বাচন নিয়ে টালবাহানা করলে তার পাল্টা রণকৌশলও প্রস্তুত রাখতে তৃণমূল কংগ্রেস।

]]>
মমতাকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরাতে ভোট বিরোধীতায় সরব বিজেপি https://runnerbangla.com/bjp-opposition-vote-remove-chief-minister-mamata-banerjee/ Fri, 25 Jun 2021 16:20:16 +0000 https://runnerbangla.com/?p=2927 রানার ডেস্ক : মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) সরে যাক এটাই চাইছে রাজ্য বিজেপি ( BJP )। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । হেরেও তিনি মুখ্যমন্ত্রী পদে ( Post of Chief Minister ) শপথ নিয়েছেন বটে, কিন্তু তাকে ছয় মাসের মধ্যে কোন উপ নির্বাচনে ( By-election ) জিতে বিধানসভার সদস্য হতে হবে। ছয় মাসের মধ্যে ভোটে না জিতে আসতে পারলে তিনি মুখ্যমন্ত্রীর পদ হারাবেন।

বিজেপি চাইছে এই আইনের কবলে মমতাকে চেয়রচ্যুত করতে। তারা বলছেন, তৃণমূল ( TMC ) দলের অন্য যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন কোনো আপত্তি নেই, কিন্তু তারা চান ভোটে হারা মমতা মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দিক। এই মুহূর্তে রাজ্যে উপনির্বাচন চাইছে না বিজেপি। আজ সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিজেপি রাজ্য শাখার সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ( Sayantan Basu ) জানান, তারা এই মুহূর্তে উপনির্বাচনে বিরোধী।

কারণ রাজ্যে লকডাউন চলছে , এই করোনা আবহের মধ্যে রাজ্য সরকার যখন পুরসভার ভোট করাতে চাইছে না তখন উপনির্বাচন গুলিও বন্ধ রাখাই ভালো। বিজেপি নেতা বলেন, আনুষ্ঠানিকভাবে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে বিষয়টি নিয়ে তারা তদবির করবেন না। তাদের দাবি, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, সে জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে তারা উপনির্বাচনের পক্ষপাতী নন।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের পরাজয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। কোর্টের শুনানিও শুরু হয়েছে। মমতা ব্যানার্জির অভিযোগ, ভোট গণনায় কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। শুনানি চলছে হয়তো দ্রুত নিষ্পত্তিও হবে কিন্তু মামলার ফল যায় হোক না কেন, বিজেপি তারা রাজনৈতিক কার্ড খেলতে পিছপা নয়। তারা সুকৌশলে ওই চেয়ার থেকে মমতাকে সরিয়ে দেবার জন্য উপনির্বাচনের বিরোধিতা শুরু করেছেন। ছয় মাসের মধ্যে উপ নির্বাচন না হলে মুখ্যমন্ত্রীকে চেয়ার ছাড়তে হবে।

]]>
ভবানীপুরেও মমতাকে হারানো সম্ভব? সর্বস্ব নিয়ে ঝাঁপাতে চাইছে বিজেপি https://runnerbangla.com/bjp-try-maximum-power-possible-defeat-mamata-banerjee-bhawanipur/ https://runnerbangla.com/bjp-try-maximum-power-possible-defeat-mamata-banerjee-bhawanipur/#respond Sat, 22 May 2021 04:22:36 +0000 https://runnerbangla.com/?p=1264 রানার ডেস্ক : অল্প মার্জিনে হলেও নন্দীগ্রামে তৃনমূল নেত্রীকে হারানো সম্ভব হয়েছে। বিজেপি নেতৃত্ব এটাকে বিরাট মনস্তাত্ত্বিক জয় হিসাবেই দেখছে। নন্দীগ্রামে যদি সম্ভব, তাহলে ভবানীপুর কেন নয়? এই প্রশ্ন তুলে কার্যত অসম্ভবকে সম্ভব করতে কোমর বেঁধে ময়দানে নামতে চাইছে বিজেপি। এই কেন্দ্রে রুদ্রনীলকে হারিয়ে জয়ী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

আরও পড়ুন : জানেন কি বিশ্বের সবচেয়ে ভয়ংকর হোটেল কোথায়? কী তার নাম?

তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করে দিল্লি পারি দেবেন। তৃনমূল নেত্রী সিধান্ত নিয়েছেন, শোভনদেবকে এবার রাজ্যসভার সদস্য করে সংসদে পাঠানো হবে। তার শূন্যস্থানে লড়বেন মমতা। নিয়ম অনুযায়ী, বিধায়ক নন, এমন কেউ মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলে তাকে ছয় মাসের মধ্যে বিধায়ক নির্বাচিত হয়ে আসতে হবে।

নতুবা মুখ্যমন্ত্রী পদে আর কাজ চালিয়ে যেতে পারবেন না। একারণেই মমতাকে উপনির্বাচনে জিতে আসতেই হবে। যদি জিততে না পারেন? সহজ অংক হলো, অন্য কোনও সহজ কেন্দ্র থেকে আবার নির্বাচনে লড়বেন তিনি। কিন্তু এই সহজ অংকে রাজনীতি জটিল হয়ে ওঠে। নন্দীগ্রামে হেরে যাবার পর আবার ভবানীপুরে হেরে গেল, নীতি নৈতিকতার প্রশ্ন উঠবে।

আরও পড়ুন : মাস্ক ডেকে আনছে গলাব্যথার সমস্যা, জানুন প্রতিকারের উপায়

যাকে মানুষ বারবার প্রত্যাখ্যান করেছেন, তিনি কার্যত জোর করে মানুষের মাথার ওপর বসে আছেন। এই প্রসঙ্গ উঠবেই। ফলে দ্বিতীয়বার হেরে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকা মমতার জন্য কতটা সম্ভব হবে, এনিয়ে প্রশ্ন রয়েছে। যদিও প্রশ্ন হলো, এসবই সম্ভাবনা নিয়ে আলোচনা। বাস্তবে ভবানীপুর কেন্দ্রে, যা কিনা মমতার নিজের পাড়া, সেখানে তাকে হারানো সম্ভব?

এই প্রশ্নে হ্যাঁ বলতে পারছেন না, অতি বড় বিজেপি নেতাও। এক বিজেপি নেতা মনে করেন, মূল নির্বাচনের সময় মমতা ভবানীপুরে দাঁড়ালে,হারানোর প্রসঙ্গ অবাস্তব মনে হতো না। এখন মনে হচ্ছে। কারন, মূল ভোটে ওখানকার মানুষ অনিশ্চয়তার মধ্যেও তৃণমূলের পাশে থেকেছে। শুধু তাই নয়, মমতার নিজের কেন্দ্রে মানুষ ভোট দিয়েছে তার প্রতিনিধিকে।

আরও পড়ুন : করোনা মোকাবিলায় দুনিয়ার নজর এখন “আর্টেমিসিয়া”র ওপর

এবার তো স্বয়ং মমতাই প্রার্থী। তাছাড়া এবার মানুষের সামনে কে সরকার করবে, এনিয়ে কোনও অনিশ্চয়তা নেই। পাঁচ বছরের জন্য সরকার তৃণমূলের। বিজেপিকে জেতালেও তারা ওই একটি অতিরিক্ত আসন নিয়ে সরকার করতে পারবে না। যদিও এই মতের পাল্টা মত আছে দলে। তাদের পাল্লাও কম ভারি নয়।

বিজেপির সেই অংশের যুক্তি, অবাঙালি প্রধান ভবানীপুরে যদি দল কোনও উপযুক্ত বা হেভিইয়েট প্রার্থী দার করিয়ে সঠিক রণকৌশল নিতে পারে তবে জয় অসম্ভব নয়। রাজনীতি মানেই অসম্ভবকে সম্ভব করা। মমতাযে ভোটে হারতে পারে, রাজ্যের সিংহভাগ মানুষের সেটা মাথাতেই আসতো না।

আরও পড়ুন : বিশ্ব জুড়ে কঠিন চ্যালেঞ্জের মুখে ঈশ্বর, ব্যাপক জনপ্রিয়তা বাড়ছে ভুতপ্রেতের

গত দোষরা মে রাজ্যবাসীকে অবাক হয়ে সেটাই দেখতে হলো। দলের একাংশ চাইছে, বৈঠকে বসে ঠান্ডা মাথায় সব দিক খতিয়ে দেখে প্রার্থী ঠিক করা হোক। তারপর প্রচারের ঝড়ো হাওয়া তুলে চ্যালেঞ্জটা ছুড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। অর্থাৎ নন্দীগ্রাম হোক কিংবা ভবানীপুর, বিনা যুদ্ধে মমতাকে সুচাগ্র জমিও ছাড়তে রাজি নন তারা।

]]>
https://runnerbangla.com/bjp-try-maximum-power-possible-defeat-mamata-banerjee-bhawanipur/feed/ 0