রানার ডেস্ক : সব জল্পনার অবসান, শেষ পর্যন্ত কেন্দ্রে মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর ( Shantanu Thakur ) এবং নিশীথ প্রামানিক ( Nisith Pramanik )। বনগাঁ লোকসভা কেন্দ্রের ( Bangaon Lok Sabha constituency ) বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের ( Cooch Behar Lok Sabha Constituency ) বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। উত্তরবঙ্গের সাফল্যকে মাথায় রেখে নিশীথকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে মতুয়া সম্প্রদায়কে ( Matua Community )বার্তা দিতেই শান্তনুকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে, এমনটি মনে করছে রাজনৈতিক মহল। প্রথমে শোনা গিয়েছিলো মন্ত্রী হতে পারেন সুভাষ সরকার। তাকেও দিল্লিতে উপস্থিত থাকতে বলা হয়েছিল। এখন দিল্লিতেই রয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত দুজনকে বেছে নেওয়া হল নিশীথ এবং শান্তনু। অন্যদিকে দেবশ্রী চৌধুরীকে বলা হয়েছে প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে।
বাবুল সুপ্রিয় ব্যাপারে প্রথম দিকে একই তথ্য পাওয়া গেলেও এখনো পর্যন্ত নিশ্চিত নয় বাবুল প্রতিমন্ত্রী পদে থাকবেন কি থাকবেন না। তবে এটা শোনা যাচ্ছে, দেবশ্রী চৌধুরীকে মন্ত্রী পদ থেকে সরিয়ে বাংলা সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে। শান্তনু এবং নিশীথ, দুজনই প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। দীর্ঘ আলোচনা প্রক্রিয়া শেষে, দুজনের নাম চূড়ান্ত হয়।
