Samantha Akkineni : সবচেয়ে আলোচিত অভিনেত্রী, ফিরিয়ে দিলেন রেকর্ড অঙ্কের প্রস্থাব

|

রানার প্রতিবেদন : এখন দেশজুড়ে নেট ও সংবাদমাধ্যমে শুধু একজন অভিনেত্রীকে নিয়েই আলোচনা চলছে।একটিমাত্র ওয়েব সিরিজে অভিনয় করে যে জনপ্রিয়তা তিনি পেয়েছেন তা সিনেমা করে কয়েক দশকেও অনেকে পাননি। তিনি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি ( Samantha Akkineni )। ওয়েব মাধ্যমে যে তিনি এখন দারুণ আলোচিত তার পিছনে আছে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ( The Family Man 2 )। এই ওয়েব সিরিজের মাধ্যমেই ডিজিটাল প্ল্যাটফরমে পা রেখেছেন তিনি।

এই সিজনে সামান্থা সন্ত্রাসবাদীর চরিত্রে রয়েছেন, নাম তাঁর রাজি। চেন্নাইকে বিস্ফোরণে পুরো ধ্বংস করে দেওয়ার ছক কষে কাজে নেমে পড়ে রাজি। আইএসআইয়ের ( ISI ) সঙ্গে কাজ শুরু করে সে। এই খলচরিত্রে তিনি যে মাপের অভিনয় করেছেন তা এদেশে আগে দেখা যায়নি। এই সিরিজের ট্রেলার মুক্তির পরেই বিতর্কের মুখে পড়েছিলেন সামান্থা। ওয়েব সিরিজটি মুক্তির পর নানা বিতর্ক যেমন বেড়েছে, তেমনি দারুণ প্রশংসা কুড়োচ্ছেন এই উদ্দীপক সুন্দরী।

মনোজ বাজপেয়ীর ( Manoj Bajpayee ) মতো অভিনেতা থাকা সত্ত্বেও নজর কেড়েছে সামান্থার অভিনয়। তাঁকে এক আলাদা খ্যাতি এনে দিয়েছে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’। সেই সঙ্গে লোভনীয় পারিশ্রমিকও পেয়েছেন তিনি। একটি ওয়েব সিরিজের জন্য ৪ কোটি টাকা তাঁর আগে কেউ পাননি। ‘দ্য ফ্যামিলি ম্যান টু’-তে তাঁর বিপুল জনপ্রিয়তায় আকৃষ্ট হয়ে নেটফ্লিক্স ( Netflix ) তাদের নতুন একটি শোয়ের জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে।

এইসিরিজের জন্য তারা পারিশ্রমিক দিতে চাইছে ৮ কোটি টাকা। যা ‘দ্য ফ্যামিলি ম্যান টু’-এর পারিশ্রমিকের দ্বিগুণ। শোটি একাধিক ভাষায় নির্মিত হবে। বলিউডের একজন নামী নির্মাতা এটি পরিচালনা করবেন। শোয়ের বিস্তারিত কিছু অবশ্য এখনো জানানো হয়নি। কিন্তু ৮ কোটির প্রস্তাব থাকা সত্ত্বেও সামান্থা রাজি হননি শোটি করতে। নতুন কোনো ওয়েব সিরিজেই আপাতত অভিনয় করছেন না তিনি। এখন তিনি স্বামীর সঙ্গে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন।

সামান্থা এমনকি মিডিয়ার ধারেকাছে নেই। বাড়িতে স্বামী নাগ চৈতন্য ও পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ উপভোগ করছেন। নিকট ভবিষ্যতে আর কোনও ওয়েব সিরিজ করার পরিকল্পনাই তাঁর নেই। বর্তমানে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সামান্থা। পাশাপাশি ‘শকুন্তলম’ সিনেমায় দেখা যাবে তাঁকে। সংস্কৃত ভাষার ‘অভিজ্ঞান শকুন্তলম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেমকাহিনি এতে তুলে ধরা হবে।

সিনেমাটি পরিচালনা করছেন গুণশেখর। এই দুই সিনেমা ছাড়াও অশ্বিন সর্বনন পরিচালিত একটি হরর সিনেমায়ও অভিনয় করবেন সামান্থা। শুধু তাই নয়, পা রাখতে চলেছেন বলিউডেও। দু’টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। লকডাউন উঠলেই ছবি দু’টির শুটিং শুরু হবে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। সামান্থা জানিয়েছেন, দুটি ছবিই বড় একটি প্রোডাকশন হাউসের। নায়কও বলিউডের সেরা একজন।

আরও পড়ুন