জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে পড়ছেন পুতিন, প্রতিযোগী এক সরকারি কর্মচারী

|

রানার প্রতিবেদন : সাম্প্ৰতিক সময়ে রাশিয়া শব্দটি উচ্চারিত হলেই যাঁর নাম সামনে চলে আসে তিনি হলেন দেশের বৰ্তমান প্ৰেসিডেন্ট পুতিন ( Vladimir Putin )। দেশে যেমন জনপ্রিয়, তেমনি সোশ্যাল মিডিয়াতেও। তবে এবার তাঁকে ঘিরে কিছু বলা হয়নি। কারণ হল, যাঁকে নিয়ে এত আলোচনা হচ্ছে, তিনি আর কেউ নন, রুশ প্ৰতিরক্ষা মন্ত্ৰকের মুখপাত্ৰ রাশিয়ানা মাৰ্কোভস্কায়া ( Rossiayana Markovskaya )। তিনি এখন সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন।

এমনকী এখন তিনি পুতিনকেও জনপ্ৰিয়তাও টেক্কা দিচ্ছেন। রাশিয়ানা তাঁর দৈনন্দিন জীবনযাপনের বিভিন্ন ছবি প্ৰতিদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর এই রুশ সুন্দরীর নানা মিডিয়ায় কয়েক লক্ষ ফলোয়ারও আছেন। শুধু কি তাই? তাঁর আরও একটি বিশেষ গুণ রয়েছে। গুণটি হল, তিনি দুর্দান্ত গিটার বাজাতে পারেন। জানা গেছে, তাঁর মিউজিক খুব পছন্দ।

প্ৰসঙ্গত, প্ৰতিরক্ষা মন্ত্ৰকে যোগ দেওয়ার আগে রাশিয়ানা মাৰ্কোভস্কায়া ব্লাদিভশটক টিভি অ্যান্ড রেডিওতে (Vladivostok TV and Radio ) কাজ করতেন। এরপর যোগ দেন ন্যাশনাল টিভি নেটওয়াৰ্কের সাংবাদিক ও উপস্থাপক হিসাবে। তার পর এই চাকরি ছেড়ে যোগ দেন ফেডেরাল টেলিভিশন চ্যানেলে (Federal Television Channel )। পরবৰ্তীতে তিনি অৰ্থাৎ তিন বছর আগে মস্কোতে আসেন। যোগ দেন প্রতিরক্ষা মন্ত্রকে।

সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে দৈনন্দিন জীবনযাপনের ছবি প্রতিদিনই পোস্ট করেন রশিয়ানা। সেসব ছবি কোনও মডেলের থেকে কোনও অংশে কম নয়। ছবি দেখে অনেকেই তাঁকে মডেল ভেবে ভুল করতে পারেন। এই রুশ সুন্দরীর ফলোয়ার সংখ্যাও অনেক শোবিজ তারকার ( Showbiz Celebrity ) চেয়ে ঢের বেশি।

রাশিয়ানার বয়স ২৭ বছর। বাদামি চুল এবং নীল চোখের রাশিয়ানার নতুন পরিচয় বৰ্তমানে ‘ডিফেন্স কিউটি’। রাশিয়ানার জন্ম ব্লাদিভশটকেই ( Vladivostok ) এবং তিনি এখানেই সাংবাদিকতায় স্নাতক ডিগ্ৰি লাভ করেন।

আরও পড়ুন