রানার বাংলা প্রতিবেদন : অনলাইনে একজন-দু’জন নয়, ৮০ জন মুসলিম মহিলার ছবি ( Muslim Women Picture ) দিয়ে নিলামে বিক্রির ঘোষণায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ ( Delhi Police )। কারা এই ঘটনা ঘটালো তা চিহ্নিত করা যায়নি বলে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। GitHub নামে একটি সফ্টওয়ার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, এটি একটি ওপেন প্ল্যাটফর্ম, এখানেই এই কুকর্ম ঘটেছে।
GitHub এর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্ল্যাটফর্ম ব্যবহারের রীতি-নীতি লঙ্ঘন করা হয়েছে এই এই ঘটনায়। ফলে যে সমস্ত একাউন্ট থেকে এই কাজ হয়েছে সব আক্যাউন্ট গুলিকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়েছে সামাজিক মাধ্যমেও। এই নিলামের ডাক দিয়ে লেখা হয়েছে সুল্লি ডিল অফ দা ডে ( Sulli Deal of the Day ), এই শব্দটি মুসলিম মেয়েদের সম্পর্কে অশ্লীল ভাষা প্রয়োগের সময় ব্যবহার করা হয়।

যাদের ছবি আপলোড করা হয়েছে, তারা কেউ সাধারণ নন, এরা বেশির ভাগই সমাজের পরিচিত মানুষ। আছেন সমাজকর্মী, সংবাদিক, বৈমানিক সহ বিভিন্ন পেশার মানুষ। বিমান চালক হানা মহসিন খান আজ সংবাদ সংস্থাকে এক সাক্ষাৎকারে বলেছেন, গতকাল তার এক বন্ধু তাকে প্রথম বিষয়টি জানায়। একটি লিঙ্কও পাঠিয়ে দেয় সে। হানা বলেন, লিংক খুলে তিনি হতবাক হয়ে যান। চার নম্বর ছবিটি তার।
হানার কথায়, তিনি এখনো আতঙ্কগ্রস্থ হয়ে আছেন। মুখ খুলেছেন সাংবাদিক ফাতিমা খানও। তারও ছবি আছে ওই নিলামের তালিকায়। তিনি বলেন, এই জিনিস ভাবতেও কষ্ট হয়। বলেন,”যারা এই কাজ করলো তারা কি আদৌ শাস্তি পাবে? এই প্রশ্নটাই তাকে ভাবিয়ে তুলেছে। কারন, এরা ছাড় পেয়ে গেলে এই নোংরামি আরও উৎসাহিত হবে।
