রেসিডেন্সিয়াল বিল্ডিঙে রেস্তোরাঁ? এবার কঠোর হচ্ছে প্রশাসন

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : রেসিডেন্সিয়াল বিল্ডিং বা বসবাসযোগ্য আবাসনে রেস্তোরাঁ সম্পূর্ণ বেআইনি। এই ধরনের রেস্তোরাঁর লাইসেন্স পুনর্নবীকরণ ( Renew ) করবে না কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation )। সম্প্রতি, রাজ্য সরকার একটি নতুন বিল এনেছে। তাতে বসত বাড়ির নীচে ২১টি ব্যবসা চালানোর কথা বলা হলেও, রেস্তোরাঁ চালানোর অনুমতি দেওয়া হয়নি। কিন্তু, বাস্তব বলছে, কলকাতায় প্রায় ৬০ শতাংশ রেস্তোরাঁ রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের নীচে।

তাহলে সেই রেস্তোরাঁর ভবিষ্যৎ কী হবে? তা নিয়ে প্রশ্ন উঠেছে। রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে রেস্তোরাঁ চালাতে হলে সেখানে কমার্শিয়াল বিল্ডিং এর অনুরূপ অনুমতি নিতে হয়। ফলে, যেখানে সেই অনুমতি দেওয়া হয়নি, সেখানে থাকা রেস্তোরাঁর ভবিষ্যৎ কী হবে? কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim ) বলেন, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে সাধারণত ফায়ার লাইসেন্স মেলে না। এর বাইরে ওই রেস্তোরাঁ চালানোর জন্য ফুড লাইসেন্স, ট্রেড লাইসেন্স, পুলিশের অনুমোদন আছে কি না, তা কলকাতা পুলিশ এবং পুরসভার অফিসাররা খতিয়ে দেখবেন।

যদি সব ঠিক না থাকে তবে কী রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে? প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, ‘এটা পুরসভা করতে পারে না। পুলিশের বিষয়। তবে, নিয়ম মেনে ব্যবসা না চললে তাঁর লাইসেন্স রিনিউ করা হবে না। যদিও এটা কতটা বাস্তবে করা যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা পুরসভার লাইসেন্স এবং সম্পত্তি কর বিভাগের আধিকারিকরা। এক শীর্ষকর্তা বলেন, সেই বাম আমল থেকে এই উদ্যোগের কথা শোনা যাচ্ছে। কিন্তু বাস্তবায়িত হয়নি। এটা এমনি অবাস্তব কল্পনা।

কারণ ইতিমধ্যেই যায় বানিয়ে ফেলেছেন তাদের লাইসেন্স পুনর্নবীকরণ করা না হলে পুরসভার বড়োসড়ো আর্থিক ক্ষতি হবে। কিন্তু অনেকে ঠিকমতো নিয়ম মেনেই ব্যবসা চালাচ্ছেন না। তাদের জন্য পুরসভার কিছু আর্থিক ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়োগ জরিমানা আদায় করে রেস্তোরাঁ চালানোর অনুমতি দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে যে রেস্তোরাঁ মালিকরা ফাঁকি দিচ্ছেন তাদের ভয় দেখানোর একটা উপায়।

যাঁরা নতুন ব্যবসা শুরু করছেন, তাঁদের বড় রাস্তার ধারে (৪০ ফুট চওড়া) ব্যবসা করার আর্জি জানিয়েছেন ফিরহাদ। তাঁর কথায়, বড় রাস্তার ধারে রেস্তোরাঁ, মল-সহ যে কোনও ব্যবসা কেউ করতেই পারে। সেক্ষেত্রে তাঁদের বিশেষ সুবিধা দেওয়া হবে। স্বাভাবিকভাবেই পুরসভার এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই মাথায় বাজ পড়েছে রেস্তোরাঁ মালিকদের অনেকেরই। হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন ইস্টার্ণ ইন্ডিয়ার সভাপতি সুদেশ পোদ্দার বলছেন, বিষয়টি শুনেছি।

কিন্তু, শহরে যা রেস্তোরাঁ আছে তার ৬০ শতাংশই তো রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের নীচে। আমরা কয়েকদিনের মধ্যে পুর প্রশাসকের সঙ্গে দেখা করব। পুরসভা ঠিক কী করতে চাইছে, কেন এমন পদক্ষেপ তা জানতে চাইব। আমাদেরও বক্তব্য জানাব, বলছেন সুরেশ। আবার নাগরিকদের অনেকেও এই বিষয়টি নিয়ে চিন্তিত। কারণ, এই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের নীচতলা থাকা রেস্তোরাঁ থেকেই অনেকে দু’বেলা হোম ডেলিভারি নিয়ে থাকেন।

কিন্তু, হঠাৎ করেই কেন রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের নীচে রেস্তোরাঁ নিয়ে এমন সিদ্ধান্ত? পুরসভা জানাচ্ছে, শহরে পরপর রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে দু’টি অগ্নিকাণ্ড ঘটেছে। যেখানে, দেখা গিয়েছে গোটা বিল্ডিংয়ে গেট মাত্র একটি। ফলে, বিপদের সময় জিনিস বার করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটেছে দমকলের। অল্পের জন্য এড়ানো গিয়েছে বিপত্তি। তথ্য অনুযায়ী, কলকাতায় মোট ৯৩০০টি রেস্তোরাঁ ও ৫৫৯০ টি রেসিডেন্সিয়াল বিল্ডিংয় আছে।

আরও পড়ুন