অস্কার কমিটিতে ভারতীয় অভিনেত্রীদের জয়জয়কার

|

রানার প্রতিবেদন : ‘শেরনি’ মুভিতে ( Sherni Film ) অসাধারণ অভিনয় করে বিদ্যা বালন ( Vidya Balan ) প্রমাণ করেছেন বলিউডের আসল বাঘিনী তিনিই। তাঁর এই সুনাম যে হলিউড অবধি পৌঁছেছে তাঁর প্রমাণ পাওয়া গেল। অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেস ৩৯৫ জনকে একবছর মেয়াদে সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। বিশ্ববরেণ্যদের এই তালিকায় আছেন বলিউডের বিদ্যা। অস্কার পুরস্কারের ( Oscar Awards ) ক্ষেত্রে ভোট দিতে পারবেন তিনি।

একইসঙ্গে ২০২১ সালের বিভিন্ন সিদ্ধান্তে বিচারক হিসেবে মতও প্রকাশ করতে পারবেন। টুইটারে অস্কারের অফিসিয়াল অ্যাকাউন্টে রবিবার নতুন সদস্যদের এই তালিকা শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘অস্কারের নতুন সদস্যদের নাম জানানো হল!’ ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাহানি’, তাঁর সিকোয়েল ‘কাহানি-২’ এবং ২০১৭ সালের ছবি ‘তুমহারি সুলু’ বিদ্যা বালনের ক্যারিয়ারের অন্যতম দুটি কাজ।

অস্কার কমিটির এই সসম্মানজনক আমন্ত্রণে এগুলোর সপ্রশংস উল্লেখ করা হয়েছে। ৪২ বছর বয়সি বিদ্যার অসামান্য মুভির তালিকা বেশ দীর্ঘ। তারই একটি হল ‘দ্য ডার্টি পিকচার’। এই ছবির প্রযোজক তথা জিতেন্দ্রর পত্নী, একতা কাপুরের মা শোভা কাপুরও ডাক পেয়েছেন অস্কারে। ‘উড়তা পাঞ্জাব’ তাঁর প্রযোজিত অন্যতম আলোচিত ছবি। শোভা কাপুরের মেয়ে একতা কাপুরও বিচারক হওয়ার আমন্ত্রণ পেয়েছেন।

এ প্রসঙ্গে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ ( ২০১০ ) এবং ‘ড্রিমগার্ল’ ( ২০১৯ ) ছবি দুটির কথা উল্লেখ করেছেন অস্কার কর্তৃপক্ষ। ভারত থেকে এবার এই তিনজনই শুধু আমন্ত্রণ পেয়েছেন। মজার ব্যাপার এঁরা সকলেই মহিলা। সাম্প্রতিক বছরগুলোতে অস্কার বিচারক কমিটিতে বলিউড তারকারা নিয়মিতভাবে আমন্ত্রণ পেয়েছেন।

এর আগে ডাক পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, আমির খান, সলমন খান, ইরফান খান, ঋত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অনুপম খের, টাবু, অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার। নতুন আমন্ত্রিতদের মধ্যে হলিউড থেকে রয়েছেন রবার্ট প্যাটিনসন, আন্ড্রা ডে, মারিয়া বাকালোভা ও ভ্যানিসা কার্বি।

এছাড়া যাঁদের ডাকা হয়েছে তাঁদের মধ্যে ৮৯ জন ইতোপূর্বে অস্কার মনোনয়ন ( Oscar Nomination ) পেয়েছেন আর জিতেছেন ২৫ জন। বর্ণবৈষম্য, লিঙ্গবৈষম্য আর স্বজনপোষণ নিয়ে বিতর্ক ঠেকানোর জন্য নতুন সদস্যদের মধ্যে শতকরা ৪৬ জনই মহিলা, ৩৯ ভাগ অশ্বেতাঙ্গ এবং আমেরিকার বাইরের ৪৯টি দেশ থেকে ৫৩ শতাংশকে ডাকা হয়েছে। এটা একটা রেকর্ড

আরও পড়ুন