বাংলায় বেকারত্বের হাল, ডোমের চাকরিতে আবেদন ইঞ্জিনিয়ার, এমএ, বিএ’র

|

রানার ডেস্ক : বাংলায় বেকারত্ব কোথায় পৌঁছেছে, একটি ছবি তা বোঝার জন্য যথেষ্ট। এনআরএস হাসপাতালে ( NRS Hospital ) ডোম চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞাপন দেখে আবেদন করেছে দুহাজারের বেশি যুবক। সেই আবেদনপত্র খতিয়ে দেখতে গিয়ে কর্তৃপক্ষের চোখ কপালে উঠে গেছে। চাওয়া হয়েছিল এইট পাশ, আবেদন করেছেন ইঞ্জিনিয়ারিং পাশ, সেইসঙ্গে এমএ,বিএ’র ছড়াছড়ি।

আক্ষরিক অর্থেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন এন আর এস কর্তারা। তাদের দরকার মোট ছয়জন ডোম। মৃত মানুষ সামলানোর কাজ। সেই কাজ করতে চায় ইঞ্জিনিয়ারিং পাশ , এম ( MA ) পাশ কিংবা বিএ ( BA ), ,বি কম পাশ যুবকরা? আগে ডোমের ( Dom ) পরিবার থেকেই ডোম আসতো। একাজে বাঙালি ছেলেরা কোনও দিনই আগ্রহ দেখায় নি। বেশিরভাগই ভিন রাজ্যের। এখন ছবিটা পুরোপুরি পাল্টে গেছে।

এখন এই রাজ্যের ছেলেরাই চাকরি না পেয়ে বাঁচার তাগিদে যা কিছু একটা আকড়ে ধরতে চাইছে। এনআরএস কর্তৃপক্ষ জানিয়েছেন, এত বেশি শিক্ষিত ছেলে আবেদন করেছে যে কাকে ডাকা হবে আর কাকে বাদ দেওয়া হবে এই নিয়েই জটিল পরিস্থিত তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ৭০০ এর কিছু বেশি ছেলেকে পরীক্ষায় ডেকে পাঠানো হয়েছে। শিক্ষিত ছেলেদের ভিড়ে এবার ছিটকে গেছে ডোমের পরিবারের ছেলেরা।

আরও পড়ুন