যৌনতায় আর রুচি নেই, সেক্সী মডেল এখন শান্ত নান

|

রানার প্রতিবেদন : ছিলেন হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়া মডেল ( Model ), হয়ে গেছেন সন্ন্যাসিনী ( Vestal )। সোফিয়া হায়াত ( Sofia Hayat ) এখন মাদার সোফিয়া ( Mother Sofia )। আর সন্ন্যাসিনী হয়ে সম্পূৰ্ণভাবে তিনি আধ্যাত্মিকতায় মনোনিবেশ করেছেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘একটা সময়ে আমি এমন একটা যৌনতাসর্বস্ব অপমানজনক সম্পৰ্কে জড়িত ছিলাম, যার জন্য আমি নিজেকে খুন করতে পৰ্যন্ত গিয়েছিলাম। একটা সময় মনে হয়েছিল যৌনাচার করতে করতে আমি নিজেকে প্ৰায় মেরে ফেলেছি।

আমার আত্মাটা শরীরের বাইরে যেন বেরিয়ে যাচ্ছে, এরকম একটা অনুভূতি হয়েছিল। তারপর বেঁচে ফিরে আসার পর আমার মধ্যে একটা পরিবৰ্তন হল, আমার আচমকাই মনে হল আমার এই শরীরটা তো সূৰ্যের তেজেই তৈরি, আর তো কিছু নয়। তারপরেই একদিন সত্য ভালোবাসাকে উপলব্ধি করলাম। সেসময় শারীরিক দিক থেকে আমি যথেষ্ট দুৰ্বলও ছিলাম।’ বিগ বস সাতের প্ৰতিযোগী হিসেবে দর্শকদের চমকে দিয়েছিলেন মডেলগাৰ্ল সোফিয়া। দেশজূড়ে পরিচিতি পেয়েছিলেন।

বিগ বস ( Big Boss ) শেষ হওয়ার পর তিনি জানিয়েছিলেন একটা সহজ, সরল, সাত্ত্বিক জীবনের জন্য তিনি সব বৈভব, সব ঐশ্বৰ্য, সব কিছু ত্যাগ করছেন। তিনি জানিয়েছেন তাঁর মধ্যে এই বিপুল পরিবৰ্তনটা এসেছিল বছর দুয়েক আগে যখন তিনি এই অপমানজনক পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছিলেন। আর সেখান থেকেই তাঁর কিছু অন্তৰ্নিহিত উপলব্ধি হয় যার জেরে তিনি মাদার সোফিয়ায় পরিণত হয়েছন। জীবনের সমস্ত বস্তুগত মোহকে এখন ত্যাগ করতে প্ৰস্তুত তিনি।

ত্যাগ করেছেন অনেককিছুই, বাকিটুকুও ছেড়ে ফেলতে চান। সোফিয়া জানিয়েছন, ‘আমি কখনও ভবিষ্যতে আর কারো সঙ্গেই যৌনসম্পৰ্কে লিপ্ত হব না, বিয়েও করব না, এমনকী সন্তানধারণেও আমি অনিচ্ছুক। যেহেতু আমি একজন পবিত্ৰ মা বা হোলি মাদার এখন, তাই সকল বাচ্চাই আমার সন্তান।আমাকে সকলের দেখভাল খুব ভালোভাবে করতে হবে এবং তাঁদের মনে এই ধারণাটা তৈরি করতে হবে যে এখানে নরকের কোনও স্থান নেই।

আর তাঁরা যেখানে বাস করছে সেখানে স্বৰ্গরাজ্যের মতোই সুখ বিরাজিত।’ ফেলে আসা জীবন সম্পৰ্কে তাঁর মন্তব্য এখন দিনের আলোর মতো স্পষ্ট, ‘মেকআপ করা আসলে একটা মিথ্যা জিনিস এবং তা আমাদের এমন তৈরি করে বা আমাদের চেহারাকে এরকম করে দেয়, যা আমরা আদৌ নই। একই কথা অভিনয়ের ক্ষেত্ৰেও প্ৰযোজ্য। আমি আর সারাজীবনে কখনও আর অভিনয় করব না, কারণ এখন আমার কাছে অভিনয় মানেই মিথ্যে বাস্তব।’

সোফিয়ার দাবি আত্মহত্যার ঘটনায় তিনি নিজে সুস্থ হওয়ার পর অনেককেই সুস্থ হতে সাহায্য করেছেন, অনেকের রোগমুক্তি ঘটেছে, এমনকী তিনি একজন মহিলাকে গৰ্ভধারণেও পরোক্ষভাবে সাহায্য করেছিলেন বলে কোনও কোনও সংবাদমাধ্যমের দাবি। এমনকী তাঁর দাবি তিনি বেশ কিছু হিন্দু দেবদেবীর সাক্ষাৎও পেয়েছেন। যদিও এই দাবি ঘিরে নানামহলে নানারকম প্ৰশ্ন উঠেছে।

এ-প্ৰসঙ্গে সোফিয়ার জোরালো দাবি, ‘শ্ৰী শ্ৰীরামকৃষ্ণদেব ও ভগবান গণেশ তাঁর কাছে এসে বলে গিয়েছেন, পৃথিবীটা স্বৰ্গের মতো সুন্দর হোক আর এখানে নরকসদৃশ কোনও কিছু থাকবে না। আর আমি সেই চেষ্টাই করে চলেছি।’ তবে অনেকেই বলেন, এই মন্তব্য মোটেও সন্দেহাতীত নয়।সোফিয়া অবশ্য এই অবিশ্বাসীদের একদম গুরুত্ব দিতে চান না।

আরও পড়ুন